|
মুশফিককে ১০ লাখ টাকা পুরস্কার দিলো বিসিবি
|
![]() মুশফিককে ১০ লাখ টাকা পুরস্কার দিলো বিসিবি আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ১৪ হাজারেরও বেশি রান করেছেন মুশফিক। বাংলাদেশের বদলে যাওয়া ক্রিকেটের অন্যতম কাণ্ডারি এই ব্যাটার। আর তাই সর্বশেষ বোর্ড সভায় মুশফিককে বিশেষ সম্মাননায় ভূষিত করেছে বিসিবি। সম্মাননা হিসেবে ১০ লাখ টাকা পেয়ছেন মিস্টার ডিপেন্ডেবল। এই প্রসঙ্গে গণমাধ্যমকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, 'মুশফিক একদিন আমাকে বলেছিলো খেলা শেষ করে, যে আপনি কোনো দিন আমাকে কিছু দেননি। তাই এটা শুনে আসলে আমিও চিন্তা করে দেখলাম আমিও তো আলাদা করে ওকে কিছু দেইনি। সেজন্যই তাকে এটা (আর্থিক সম্মাননা) দেওয়া হয়েছে। কিন্তু এটা যদি মিডিয়ায় আসে তাহলে সবাই চাবে। আর এটাই লাস্ট আর কাউকে দিবো না।'
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
