ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
শাওমি প্রথম স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসরের স্মার্টফোন 'রেডমি নোট ১২' বাজারে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 17 June, 2023, 8:39 PM

শাওমি প্রথম স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসরের স্মার্টফোন 'রেডমি নোট ১২' বাজারে

শাওমি প্রথম স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসরের স্মার্টফোন 'রেডমি নোট ১২' বাজারে

শাওমি বাংলাদেশের বাজারে সর্বশেষ সংস্করণের রেডমি নোট সিরিজের স্মার্টফোন উন্মোচন করেছে। আকর্ষণীয় ফিচারের সঙ্গে রেডমি নোট ১২ স্মার্টফোনটি  বাংলাদেশের বাজারে একটি উল্লেখযোগ্য সংযোজন। আগের জেনারেশন থেকে আরও আপগ্রেড করা হয়েছে স্মার্টফোনটির ডিসপ্লে, ক্যামেরা সেটআপ এবং প্রসেসর; যা ফোনটিকে ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন হিসেবে আরও বেশি কার্যক্ষম করে তুলেছে। 

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘শাওমি বাংলাদেশ তার রেডমি নোট সিরিজের জন্য গর্বিত। বাংলাদেশে রেডমি নোট সিরিজ হলো শাওমির সবচেয়ে জনপ্রিয় পণ্য।এই সিরিজের ফোনগুলো ফ্ল্যাগশিপ লেভেলের অভিজ্ঞতা দেওয়ায় ফ্যানদের কাছে ধারাবাহিকভাবে অত্যধিক জনপ্রিয় হয়ে উঠেছে। আগে যেসব নোট সিরিজের পণ্য এসেছে, তার প্রত্যেকটিতেই ছিল অসাধারণ স্পেসিফিকেশন। আমি বিশ্বাস করি রেডমি নোট ১২ স্মার্টফোনটির মাধ্যমে আমরা নোট সিরিজের উদ্ভাবনী সক্ষমতা ধরে রেখে গ্রাহকদের জন্য আরও দারুন কিছু নিয়ে এসেছি। ফোনটিতে আছে ১২০ হার্জ রিফ্রেশ রেটের অসাধারণ অ্যামোলেড ডিসপ্লে, আরও উন্নত মেমোরি এবং দীর্ঘস্থায়ী ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে পাওয়া যাবে স্মুথ ও আরামদায়ক ভিউয়িং এক্সপেরিয়েন্স। সবমিলিয়ে রেডমি নোট ১২ হতে যাচ্ছে বাংলাদেশের মানুষের পছন্দের জনপ্রিয় একটি স্মার্টফোন।’

রেডমি নোট ১২ স্মার্টফোনটিতে রয়েছে শক্তিশালী ৬ ন্যানোমিটার প্রযুক্তির আপটু ২.৮ গিগাহার্জ অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর। আড্রেনো ৬১০ জিপিইউ দেয় বিদ্যুৎগতি, ফলে আপনার ডিভাইসটির পারফরম্যান্সকে নিয়ে যাবে পরবর্তী ধাপে। ফোনটিতে আছে বড় আকারের ৬ দশমিক ৬৭ ইঞ্চির অ্যামোলেড ডটডিসপ্লের সঙ্গে এফএইচডিপ্লাস রেজ্যুলেশন। এই ডিভাইসটির ১২০ রিফ্রেশ রেট গেম খেলতে বা স্ক্রলিং করার সময় মসৃণ অ্যানিমেশন এবং বিরামহীন ট্রানজিশন দেয়। অ্যামোলেডের পাইওনিয়ার ফিচার ডিসিআই-পি৩ ওয়াইড কালার গামুট, ডিসেপ্লটিকে বর্ণিল রং এবং দিনের আলোর উজ্জ্বলতাতেও স্ক্রিনে পরিস্কার দেখার বিষয়টি নিশ্চিত করে।

শক্তিশালী এইআই ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে রেডমি নোট ১২ ডিভাইসটিতে। যার প্রাথমিক ৫০ মেগাপিক্সেলের ক্যামেরার সাহায্যে নেওয়া যাবে সুন্দর মূহূর্তের ছবিগুলো। সেই সঙ্গে থাকা ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরায় শাওমি রেডমি নোট ১২ ব্যবহারকারীদের দেয় ছবি তোলার অবাধ স্বাধীনতা। ডিভাইসটিতে রয়েছে অ্যারে স্টাইলিশ ফিচার, যেখানে ছবির গভীরতা বা ডেফথ যুক্ত করার জন্য রয়েছে পোর্ট্রেইট মোড। ভ্রমনের সময় অসাধারণ সব অনুভূতি প্রকাশের জন্য সেলফি নিতে ফোনটির সামনে দেয়া হয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। 

রেডমি নোট ১২ স্মার্টফোনটি তিনটি স্টাইলিশ-অনিক্স গ্রে, আইস ব্লু এবং মিন্ট গ্রিন রঙে পাওয়া যাচ্ছে সারা দেশে শাওমির অথোরাইজড স্টোর, পার্টনার স্টোর এবং রিটেইল চ্যানেলে। দেশের বাজারে রেডমি নোট ১২ স্মার্টফোনটির ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি রম ভ্যারিয়েন্টটির দাম ১৯,৯৯৯ টাকা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status