ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩
রাজ কাবিননামা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 5 June, 2023, 2:12 PM

রাজ কাবিননামা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে

রাজ কাবিননামা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে

গত বছরের শেষ এবং চলতি বছরের শুরুর দিন থেকেই বিচ্ছেদের সুর বাজছিল আলোচিত তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমনির সংসারে। তবে ২৯ মে দিবাগত রাতে রাজের ফেসবুক থেকে ফাঁস হয় কিছু ভিডিও ও স্থিরচিত্র। যেখানে তানজিন তিশা, সুনেরাহ বিনতে কামাল ও নাজিফা তুষিকে দেখা যায়। 

এরপর থেকে রাজ-পরীর সংসারে ভাঙনের সুর আরও স্পষ্ট হয়েছে। এবার রাজের বিরুদ্ধে বিয়ের কাবিননামা ছিঁড়ে ফেলার অভিযোগ তুললেন পরী। এ অভিনেত্রী বলেন, চলতি বছরের মার্চের শেষ সপ্তাহে রাজ আমাদের বিয়ের কাবিননামা ছিঁড়ে ফেলেছে। শুধু ছেঁড়া বললে সেটি ভুল হবে। সে কাবিননামা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে। 

তখন রাজ বলেছিল, সে এই বিয়ে মানে না। কাবিননামা ছিঁড়লেই কি একটি বিয়ে ভেঙে যায়? এতসব হওয়ার পরেও আমি ওর সঙ্গে থাকার চেষ্টা করেছি।

তবে এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন অভিনেত্রী।

তার কথায়, আর না, অনেক হয়েছে। এবার আলাদাই থাকতে চাই। ঘর কার সঙ্গে করব? ঘর করার তো কিছুই নেই। ইচ্ছা থাকলেও তো আর সেটি হচ্ছে না। আমি যার সঙ্গে ঘর করব, সেই মানুষই তো নেই।

পরীর অভিযোগ, তার  সঙ্গে এক ছাদের নিচে থাকতে অনেক চেষ্টা করেছি আমি। তাকে ধরে রাখার চেষ্টা করেছি, হাত-পা ধরেছি। কিন্তু সে আমার সঙ্গে থাকতে চায় না। এখন রাজ চাইলেও আমি একসঙ্গে থাকতে চাই না। একই সুরে সুর মিলিয়েছেন রাজও। তিনিও পরীর সঙ্গে আর থাকতে চান না বলে সাফ জানিয়ে দিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status