|
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে হিরো আলম
নতুন সময় ডেস্ক
|
![]() ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে হিরো আলম সোমবার হিরো আলম বিষয়টি নিজেই জানান। একইসঙ্গে তিনি বলেন, ‘ঢাকা-১৭ আসনে সোমবার বিকেল ৩টায় নমিনেশন তুলতে যাবো। আমি আশা রাখি, এই আসনে অবশ্যই জয়লাভ করবো।’ তিনি বলেন, ‘আমি জনগণের প্রতিনিধি হিসেবে সবসময়ই কাজ করতে চাই। ভালো লাগে, অসহায় দরিদ্র মানুষের পাশে থাকতে চাই। তাই সবকিছু মিলিয়ে আবারও নির্বাচনে আসা।’ এই নির্বাচনে কোনো দলের প্রতিনিধিত্ব করছেন না জানিয়ে হিরো আলম বলেন, ‘এবার সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুলবো। বগুড়ার মতো ঢাকা-১৭ আসন থেকেও ভালো সাড়া পাবো। এলিট শ্রেণির লোকজন গুলশানে থাকেন। কিন্তু ভাষানটেক বস্তি এলাকায় কারা থাকেন? সেখান থেকে আমি ভোট পাবো। আমি তাদের অজানা কথাগুলো তুলে ধরবো। এবার আটঘাট বেঁধেই মাঠে নেমেছি, ঢাকা-১৭ আসনের নির্বাচনে জয় নিয়েই ফিরবো।’ এর আগে নিজ জেলা বগুড়া থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করেছিলেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। তবে ওই নির্বাচনে হেরে যান তিনি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
