|
দুই ছেলেকে নিয়ে শাকিব খানের ঈদ উদযাপন
নতুন সময় ডেস্ক
|
![]() দুই ছেলেকে নিয়ে শাকিব খানের ঈদ উদযাপন এবারের ঈদ উদযাপনের বিষয়ে গণমাধ্যমকে শাকিব জানান, ঈদের দিন সকালে বারিধারার মসজিদে ঈদের নামাজ শেষ করে বাসায় ফিরে মায়ের হাতে বানানো কয়েক পদের সেমাই নিয়ে ঈদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়। এরপর খাওয়া হয় পছন্দের মোরগ–পোলাও। এরপর আসে দুই ছেলে। শাকিব জানান, ‘আব্রাহাম তো বড় হচ্ছে। ওর কৌতূহল অনেক। নানা ধরনের প্রশ্ন করে। অনেক কিছু জানতে চায়। ওর এসব প্রশ্নের উত্তর দিতে আমারও বেশ ভালো লাগে। ঈদের দিন বাবা–ছেলের সুন্দর সময় কেটেছে। আর শেহজাদ তো এখনো ছোট। নিজের মতো করে খেলাধুলা করতে পছন্দ করে। গেমস বেশি পছন্দ করে। আর গাড়ি চালায়। বীর যখন এসব করে, তখন আমি সঙ্গ দিয়ে থাকি। সময়টা দারুণ কাটে।’ এবারের ঈদে এসেছে শাকিব খানের ‘লিডার-আমিই বাংলাদেশ’ সিনেমা। তপু খান পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তার সাবেক স্ত্রী শবনম বুবলী।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
