ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৫ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩
১৫ দিনের সফরে জাপান-যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য যাচ্ছেন প্রধানমন্ত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 19 April, 2023, 6:09 PM

১৫ দিনের সফরে জাপান-যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৫ দিনের সফরে জাপান-যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামী ২৫শে এপ্রিল ১৫ দিনের বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময়ে তিনি জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করবেন। গতকাল প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার এ তথ্য নিশ্চিত করেছেন। সফরসূচি অনুযায়ী- ২৫শে এপ্রিল জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। ২৮শে এপ্রিল পর্যন্ত তিনি জাপানে অবস্থান করবেন। এরপর জাপান থেকে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন সরকার প্রধান। ৪ঠা মে পর্যন্ত যুক্তরাষ্ট্রে নানা কর্মসূচিতে অংশ নেবেন শেখ হাসিনা। সেখান থেকে তিনি যুক্তরাজ্যে যাবেন। যুক্তরাজ্যে কর্মসূচি শেষ করে ৮ই মে তিনি দেশের উদ্দেশ্যে রওনা করবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status