ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৫ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩
খালেদা জিয়ার সঙ্গে দেখা করে এসে কী বলছেন ফখরুল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 19 April, 2023, 6:05 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 19 April, 2023, 6:42 PM

খালেদা জিয়ার সঙ্গে দেখা করে এসে কী বলছেন ফখরুল

খালেদা জিয়ার সঙ্গে দেখা করে এসে কী বলছেন ফখরুল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাতে গুলশানের বাসভবন ফিরোজায় সাক্ষাৎ করেন তিনি। গতকাল মানবজমিনকে বিএনপি মহাসচিব বলেন, ম্যাডামের শারীরিক অবস্থার খোঁজখবর নিতেই সাক্ষাৎ করেছি। অনেকদিন ম্যাডামের সঙ্গে  দেখা করতে পারিনি। এজন্যই হঠাৎ করে দেখতে যাওয়া। তার খোঁজখবর নিয়েছি। এর আগে রোববার দুপুরে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন মির্জা ফখরুল। বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগামীর নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা করেন তারা। এর কয়েক ঘণ্টা পরেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। বিএনপি সূত্র জানায়, দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রতি মাসেই একাধিকবার সাক্ষাৎ করেন মহাসচিব মির্জা ফখরুল।


সাক্ষাতে বেগম খালেদা জিয়ার খোঁজখবর নেই। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে দল কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে চেয়ারপারসনকে তা অবহিত করেন। তার ধারাবাহিকতায়ই রোববার বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন মহাসচিব। এ ছাড়া কয়েকদিন পরেই পবিত্র ঈদুল ফেতর। নানা বিষয় নিয়ে কুশল বিনিময় করতেই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status