ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৭ জুন ২০২৬ ৩ আষাঢ় ১৪৩৩
দেশের প্রথম জুয়েলারি পার্ক হচ্ছে বসুন্ধরা সিটিতে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 17 April, 2023, 11:29 PM

দেশের প্রথম জুয়েলারি পার্ক হচ্ছে বসুন্ধরা সিটিতে

দেশের প্রথম জুয়েলারি পার্ক হচ্ছে বসুন্ধরা সিটিতে

দেশে প্রথমবারের মতো বিশেষায়িত জুয়েলারি পার্ক হতে যাচ্ছে রাজধানীর অভিজাত শপিংমল বসুন্ধরা সিটিতে। স্বর্ণ শিল্পের বিকাশ ও উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এ উদ্যোগ নিয়েছে। 

বসুন্ধরা সিটির  লেভেল-৭ এ বিশেষ একটি  জোনে হবে এই পার্ক।  যেখানে মিলবে আকর্ষণীয় ও অত্যাধুনিক ডিজাইনের গহনার সমাহার। এতে অগ্রাধিকার পাবেন  দেশীয় স্বর্ণ শিল্পের ব্যবসায়ীরা।

জানা যায়, দেশে উৎপাদিত স্বর্ণ বিপনন ও বিতরণের প্রাণকেন্দ্র হবে বসুন্ধরা সিটির বাজুস জুয়েলারি পার্ক। পার্কের আওতাধীন ব্যবসায়ীরা পাবেন বিশেষ সুবিধা। এ ছাড়া বসুন্ধরা সিটিই হচ্ছে বাংলাদেশের প্রথম গোল্ড সুক। 

দেশীয় স্বর্ণ ব্যবসায়ীদের বিশেষ অগ্রাধিকার সুবিধা ছাড়াও ক্রেতারা আকর্ষনীয় ডিজাইনের স্বর্ণ কিনতে পারবেন সাশ্রয়ী দামে। এরফলে অবৈধ স্বর্ণাালঙ্কার বিক্রয় ও বিপনণে অতি উৎসাহীরা নিরুৎসাহিত হবে। একই সঙ্গে বন্ধ হবে স্বর্ণ চোরাচালান ও মুদ্রা পাচার। 

সংশ্লিষ্টরা আরও জানান, দেশের স্বর্ণ শিল্পের এক অভূতপূর্ব সাফল্যের অংশীদার বাজুস। স্বর্ণ শিল্পের এই বৃহৎ সংগঠনটি দেশের স্বর্ণ খাতের সুষ্ঠু বিকাশ, উন্নয়ন এবং বিপণনের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সূচনালগ্ন  থেকেই অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে স্বর্ণ সরবরাহ, সংগ্রহ ও মজুত, ক্রয়-বিক্রয় এবং বিভিন্ন  গ্রেডের স্বর্ণবার, স্বর্ণ কয়েন ও স্বর্ণালঙ্কার বিক্রিতে কাজ করে আসছে। 

বাজুস জানায়, সংগঠনটি বরাবরই  দেশের উন্নয়নে ভূমিকা রাখতে বদ্ধপরিকর। এ কারণে সংগঠনটি  দেশীয় মুদ্রা পাচার রোধে নানাবিধ উদ্যোগও ইতিমধ্যে গ্রহণ করেছে। বাজুস জুয়েলারি পার্ক দেশীয় মুদ্রা পাচার  রোধে, হুন্ডির মাধ্যমে অবৈধ ক্রয়-বিক্রয়  রোধে সরকারের রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে নানা কার্যক্রম গ্রহণ করেছে।

এই ক্যাম্পেইনের আওতায় স্বর্ণ শিল্পের সুষ্ঠু বিপণন কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ‘বসুন্ধরা গোল্ড রিফাইনারি লিমিডেট’ (বিজিআরএল) ডিস্টিবিউশন হাব হিসাবে নিজেদের কার্য পরিচালনা করবে। বিজিআরএল থেকে উৎপাদিত স্বর্ণ ও স্বর্ণালঙ্কার বাজুস জুয়েলারি পার্ক ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে বিপণন করা হবে। 

জানা গেছে, বাজুস জুয়েলারি পার্কের কার্যক্রমের ফলে দেশের কতিপয় অবৈধ স্বর্ণ ও স্বর্ণালঙ্কার বিক্রয় ও বিপণনে অতি উৎসাহীরা অনেকাংশে নিরুৎসাহিত হবে। 

বাজুস জানায়, স্বর্ণ ব্যবসায়ীদের জন্য তারা নিয়ে এসেছে বিশেষ সুবিধায় ৩০০ বর্গফুটের দোকান ক্রয়ের সুযোগ। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিক্রি চলছে ২০০ দোকান। জুয়েলারি শোরুম করার জন্য আগ্রহী ব্যবসায়ীদের বাজুস অফিস, লেভেল ১৯ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, পান্তপথ ঢাকা অথবা ০১৭১২৩৯২৪০৪ মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status