|
‘তদন্ত শেষ, শাকিব খান শতভাগ ক্লিন’
|
|
‘তদন্ত শেষ, শাকিব খান শতভাগ ক্লিন’ বুধবার (২২ মার্চ) এক ভিডিও বার্তায় তিনি জানান, ‘শাকিবের বিরুদ্ধে যৌন হয়রানির যে অভিযোগ দেওয়া হয়েছে, তার তদন্ত সম্পূর্ণ শেষ। শাকিব খান শতভাগ ক্লিন।’ এ সময় সেন্ট জর্জ ডিটেকটিভ অফিসের পুলিশের কাছ থেকে পাওয়া সেই ইমেইলও দেখান উপল। উপল আমিন আগেই দাবি করেছিলেন, ‘আমার ক্লায়েন্ট শাকিব খান ২০১৬ সালে অস্ট্রেলিয়ায় এসেছিলেন এবং ২০১৮ সালেও এসেছিলেন। অস্ট্রেলিয়ায় কোনোবারই তাকে গ্রেপ্তার করা হয়নি। তিনি কখনও পালিয়ে যাননি। রহমত উল্লাহর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’ এদিকে নিজেকে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক দাবি করে গত বুধবার (১৫ মার্চ) বিকেলে এফডিসিতে উপস্থিত হয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি এবং ক্যামেরাম্যান সমিতিকে লিখিত অভিযোগ করেন রহমত উল্লাহ। জানা যায়, প্রযোজনা প্রতিষ্ঠান ভারটেক্স মিডিয়া ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমাটির প্রকৃত মালিক। এই প্রতিষ্ঠান থেকেই সিনেমাটির সিংহভাগ লগ্নি করা হয়েছে। শাকিবের সঙ্গে চুক্তি ও সিডিউল-সংক্রান্ত যাবতীয় আলাপও করেছিল প্রতিষ্ঠানটি। সূত্রমতে, নিজেকে প্রযোজক দাবি করা এই রহমত উল্লাহ ছিলেন অস্ট্রেলিয়ার শুটিংয়ের অ্যারেঞ্জার! অস্ট্রেলিয়া অংশে কাজের সুযোগ পেয়ে তিনি শাকিবকে নানা কেলেঙ্কারিতে ফাঁসানোর চেষ্টা করেছেন। তার উদ্দেশ্যই ছিল, প্রযোজক সেজে নানা অনিয়মের দোহাইয়ে শাকিবের কাছ থেকে টাকা আত্মসাৎ! |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ভূরুঙ্গামারীতে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ, অর্ধকোটি টাকার ক্ষতি
বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নামে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ
বাঘাইছড়িতে দমকা হাওয়ায় গাছ পালা ভেঙ্গে জনদুর্ভোগ সেনাবাহিনীর সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক
ফুলবাড়ীতে সামাজিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় বহুপক্ষীয় সংলাপ অনুষ্ঠিত
