ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
বাগমারায় প্রাথমিক বিদ্যালয়ে নবাগত শিক্ষকদের সংবর্ধনা
শিক্ষকদের দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে হবেঃ এমপি এনামুল হক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 11 March, 2023, 5:04 PM

শিক্ষকদের দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে হবেঃ এমপি এনামুল হক

শিক্ষকদের দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে হবেঃ এমপি এনামুল হক

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, প্রতিটি শিশুর মান সম্মত শিক্ষা নিশ্চিত হয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দ্বারা। পিতা-মাতা সন্তান জন্ম দিলেও লেখাপড়া সহ বিভিন্ন শিক্ষা গ্রহণ করে শিক্ষকের নিকট। প্রতিটি শিক্ষার্থীকে সন্তান মনে করে পাঠদান করাতে হবে। আধুনিক সমাজ ব্যবস্থায় না শুধু পৃথিবী সৃষ্টির পর থেকে শিক্ষকদের মর্যাদা অনেক উপরে। জ্ঞান ভিত্তিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। 

তিনি আরো বলেন, উন্নত বিশে^ মেধাবীদের প্রাথমিকে নিয়োগ দেয়া হয়। কারণ মেধাবী দ্বারাই মেধাবী তৈরি হবে। প্রাথমিক বিদ্যালয় হচ্ছে শিক্ষা জীবনের প্রথম স্তর। এই স্তরে ভালো শিক্ষা গ্রহণ করতে পারলে উচ্চ শিক্ষার ক্ষেত্রে কোন সমস্যায় পড়তে হবে না শিক্ষার্থীদের। আওয়ামী লীগের সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে। সারাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়কে সরকারীকরণ করেছে। নতুন নতুন শিক্ষকরা যেন ভালো ভাবে শিক্ষার্থীদের প্রতি যত্নবান হয় যে ব্যাপারে নির্দেশনা প্রদান করা হয়। শুধু অন্যের সন্তানকে প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেই হবে না। নিজেদের সন্তানকেও প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করাতে হবে। শিক্ষকদের প্রতি কেউ যেন নেতিবাচক ভূমিকা পোষণ করতে না পারে সে জন্য ভালো ভাবে পাঠদান করাতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ভালো মতো ক্লাশ নিলে দেশে কোন প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠতো না। সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শতভাগ বৃত্তির ব্যবস্থা চালু করেছে। বিনামূল্যে বই দেয়া হচ্ছে। শিক্ষকদের বেতন বৃদ্ধি করেছে। তাই প্রতিটি শিক্ষার্থী যেন ভালো মতো শিক্ষা গ্রহণ করতে পারে সে বিষয়ে খেয়াল করতে হবে। শনিবার উপজেলার বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সালেহা ইমারত মিলনায়তনে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি বাগমারা উপজেলা শাখার আয়োজনে নবাগত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে এসব কথা বলেন তিনি। 

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি বাগমারা উপজেলা শাখার সভাপতি ওসমান গনির সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলমের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি বাগমারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবর আলী, নবাগত শিক্ষক বোরহান উদ্দীন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউআরসি ইন্সট্রাক্টর শাহাদৎ হোসেন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মজিদ, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, কাউন্সিলর হাচেন আলী, শ্রীপুর ইউনিয়ণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জয়ন্ত কুমার, সাধারণ সম্পাদক জাহানারা বেগম প্রমুখ। উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১২৭ জন নবাগত শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি বাগমারা উপজেলা শাখার সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status