ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
৮ বছর পর খুলে দেওয়া হলো যুক্তরাজ্যের বড় মসজিদ বায়তুল ফুতুহ
প্রকাশ: Monday, 6 March, 2023, 10:52 AM
সর্বশেষ আপডেট: Thursday, 9 March, 2023, 10:48 AM

৮ বছর পর খুলে দেওয়া হলো যুক্তরাজ্যের বড় মসজিদ বায়তুল ফুতুহ

৮ বছর পর খুলে দেওয়া হলো যুক্তরাজ্যের বড় মসজিদ বায়তুল ফুতুহ

২০১৫ সালে অগ্নিকাণ্ডের পর বন্ধ হয়ে যায় যুক্তরাজ্যের বড় মসজিদ বায়তুল ফুতুহ। দীর্ঘ আট বছর বন্ধ থাকার পর মসজিদটি মুসল্লিদের জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছে।

শনিবার জাতীয় শান্তি সিম্পোজিয়ামে একটি বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অগ্নিকাণ্ডের পর মসজিদে ব্যাপক ক্ষতি হয়। এর পর এটি পুনরায় নির্মাণ করা হয়। এতে খবর হয় ১৯৬ কোটি ৬৮ লাখ ২৪ হাজার টাকা। পাঁচতলা বিশিষ্ট মসজিদটিতে রয়েছে দুটি হল রুম। এছাড়া অতিথিদের অভ্যর্থনা জানাতে নির্মাণ করা হয়েছে অতিথি শালা।

মসজিদটি নির্মাণে যে পাথর ব্যবহার করা হয়েছে তা পর্তুগাল থেকে আনা হয়েছে। এর প্রতিটি কলাম ২০ মিটার লম্বা। এছাড়া মসজিদটিতে বিভিন্ন সুবিধা রাখা হয়েছে। যার মধ্যে শিশু কার্যক্রম পরিচালিত

একসঙ্গে ১৩ হাজার মুসল্লি ধারণক্ষমতা সম্পন্ন মসজিদটি ২০০৩ সালে লন্ডনের দক্ষিণাঞ্চলের জেলা মর্ডানে নির্মাণ করা হয়। এটি নির্মাণ করেন আহমাদিয়া কমিউনিটি।

এর পর ২০১৫ সালে মসজিদটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৩০ ঘণ্টা ধরে এতে আগুন জ্বলতে থাকে। ফলে মসজিদটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status