ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
ছেলের বন্ধুর মায়ের সঙ্গে প্রেম করছেন নেইমারের বাবা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 26 February, 2023, 11:03 AM

ছেলের বন্ধুর মায়ের সঙ্গে প্রেম করছেন নেইমারের বাবা

ছেলের বন্ধুর মায়ের সঙ্গে প্রেম করছেন নেইমারের বাবা

আবারও সংবাদের শিরোনামে নেইমার। তবে এবার নিজের কারণে নয়, আলোচনায় উঠে এসেছেন বাবা নেইমার সিনিয়রের কারণে। তার বাবা নাকি প্রেমে মজেছেন। যা নিয়ে বিতর্ক হচ্ছে ব্রাজিলে। এমন সংবাদ প্রকাশ করেছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ এবং স্পেনের সংবাদমাধ্যম ‘মার্কা’।

নেইমারের বাবার সঙ্গে তার মা নাদিন গনকালভেসের ৭ বছর হলো বিবাহবিচ্ছেদ হয়েছে। কিন্তু গত পরশু সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে তার ছবি নিয়ে আলোচনার ঝড় ওঠে। যেখানে ‘ক্লারিন’ জানায়, নেইমার সিনিয়রের বিবাহবিচ্ছেদের পর এই প্রথম কোনো নারীকে তার সঙ্গে জনসমক্ষে দেখা গেল।

রিও ডি জেনিরোয় কার্নিভাল সাম্বাদ্রোম মারকুইস দে সাপুকাই অনুষ্ঠানে গত রোববার দুজনকে একসঙ্গে দেখা যায়। নেইমারের বোন রাফায়েল সান্তোস সেই কার্নিভালের সাম্বা স্কুলের একটি পোগ্রামে অংশ নিয়েছিলেন।

নেইমার সিনিয়রের সঙ্গে ৪৫ বছর বয়সী সেই নারীর নাম মারিয়ানে বের্নাদি সান্তোস। তিনি আবার নেইমারের খুব কাছের বন্ধু আন্দ্রে বের্নাদির মা। এ নিয়ে ‘ক্লারিন’ জানায়, আন্দ্রে বের্নাদি নিজেই নতুন এই প্রেমিক জুটিকে পরিচয় করিয়ে দেন অনেকের সঙ্গে। দুজনের মধ্যে বয়সের ব্যবধান প্রায় ১৩ বছর।

তাদের সম্পর্কটা নাকি দুবছর হলো। ‘মার্কা’ জানিয়েছে, বের্নাদি নেইমারের খুব কাছের বন্ধু। পিএসজি তারকার কাছের বন্ধুদের গ্রুপের নাম ‘তইস।’ আর পিএসজিতে যোগ দেওয়ার পর সেখানে বের্নাদির সঙ্গে পরিচয় হয় নেইমারের।

এর আগে ২০২০ সালে নেইমারের মা নাদিন গনকালভেসও প্রেমে পড়েছিলেন। সে সময় এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছিল। ৫৩ বছর বয়সী নাদিন  তার ২২ বছর বয়সী প্রেমিককে নিয়ে একটি পোস্টে লিখেছিলেন, ‘ব্যাখ্যাতীত বিষয় ব্যাখ্যা করা যায় না, তবে এটা বাস্তব।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status