|
গান-অভিনয় না, সেই আগুন এখন ব্যস্ত মাছের খামারে
নতুন সময় ডেস্ক
|
![]() গান-অভিনয় না, সেই আগুন এখন ব্যস্ত মাছের খামারে সে সময় আগুনের ‘বাবা বলে ছেলে নাম করবে’ এবং ‘ও আমার বন্ধু গো’ গান মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল। বাবা খান আতা পরিচালিত ‘এখন অনেক রাত’ সিনেমার নায়কও হয়েছিলেন আগুন। সেই আগুন এখন ব্যস্ত মাছের খামারে। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আগুন জানিয়েছেন, ‘গান-অভিনয় নয়, এখন মৎস্য খামার নিয়ে ব্যস্ততা বলতে পারেন। আগে কাজটি গুছিয়ে নিই। তারপর সব হবে।’ আগুন বলছেন, ‘মানিকগঞ্জের সিংগাইরে একটি দিঘি করেছি। এখানে মাছ চাষ করব। নাম দিয়েছি ডিজিটাল দিঘি, যার চারপাড়ে লাগানো হয়েছে অনেক খেজুর গাছ। থাকছে ইলেকট্রিকের বেড়া আর সিসি ক্যামেরা। এখন থেকে আমার ঠিকানা হবে এটাই। সপ্তাহে একদিন এখানে এসে সময় কাটাব। খিচুড়ি রান্না হবে। গ্রামের লোক খাবে। মৎস্য খামারের পাশাপাশি আগামীতে এখানেই একটি ডেইরি ফার্মের পরিকল্পনা করছি।’ নতুন গান প্রসঙ্গে আগুনের ভাষ্য, ‘এরই মধ্যে বেশ কয়েকটি নতুন গানের কাজ করেছি, যা এখনও শেষ হয়নি। কথা-সুর-সংগীত নিয়ে কাটাছেঁড়া চলছেই। সম্প্রতি একটি তথ্যচিত্রের জন্য গানের পাশাপাশি সুর করেছি।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
