ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
মাত্র ২ টাকায় দূর হবে কোলেস্টেরলের সমস্যা! মুক্তি পাবেন মারাত্মক রোগ থেকে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 14 February, 2023, 9:14 PM

মাত্র ২ টাকায় দূর হবে কোলেস্টেরলের সমস্যা! মুক্তি পাবেন মারাত্মক রোগ থেকে

মাত্র ২ টাকায় দূর হবে কোলেস্টেরলের সমস্যা! মুক্তি পাবেন মারাত্মক রোগ থেকে

কোলেস্টেরল আসলে মোমের মত একটি পদার্থ যা রক্তে পাওয়া যায় ৷ এটি সুস্থ কোষ সৃষ্টি করতে বিশেষ ভাবে কাজে লাগে ৷

কিন্তু এর পরিমাণ রক্তে বাড়তে শুরু করলে উল্টো ঘটনা ঘটতে পারে ৷ এর স্তর পড়ে গেলেও বিপদ হতে পারে অত্যন্ত পরিমাণে ৷

শিরায় কোলেস্টেরলের ফ্যাট জাতীয় পদার্থ জমে জমে রক্তে একটি বাধা তৈরি করে যাতে শরীরে রক্ত প্রবাহিত হতে পারেনা ৷

এতে হার্টের রোগ, স্ট্রোক, হার্ট অ্যাটাকের মত ভয়ঙ্কর রোগ হতে পারে ৷ এতে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের সম্ভাবনা ক্রমেই বাড়তে থাকে ৷

সাম্প্রতিক কালের একটি সমীক্ষাতে জানতে পারা গিয়েছে যে ভারতে শহরের প্রায় ২৫-৩০% ও গ্রামের ১৫-২০% কোলেস্টেরলে আক্রান্ত ৷ 

এই অবস্থায় প্রতিটি মানুষ এটাই ভাবেই এই কোলেস্টেরলের স্তর কীভাবে নিয়ন্ত্রিত করা যায় ৷

শরীরে খারাপ কোলেস্টেরল বাসা বাঁধে প্রধানত অস্বাস্থ্যকর খাবার, প্রসেসড ফুড, ফাস্টফুড, বেশি পরিমাণে ফ্যাট যুক্ত খাবার, ইত্যাদির ফলে বাড়তে পারে ৷

হার্বাড হেল্থ অনুযায়ী খারাপ কোলেস্টেরলের স্তর নিয়ন্ত্রিত করতে স্ট্যাটিন ওষুধ প্রয়োজনীয় ৷ এই ওষুধ ১০টির পাতার দাম ২৪ টাকা ৷

মাত্র ২.৫ টাকায় কোলেস্টেরলের স্তর ঠিক করা যেতে পারে ৷ এই ওষুধ আস্তে অস্তে কোলেস্টেরলের স্তর স্বাভাবিক করে ৷ তবে কোনও ওষুধই চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া উচিৎ নয় ৷

শরীরে এলডিএল ও এইচডিএল মিলিয়ে শরীরে কোলেস্টেরলের মাত্রা ২০০ mg/dL (মিলিগ্রাম প্রতি ডেসিলিটার)-এর থেকে কম থাকতে হবে ৷ 

২০০ থেকে ২৩৯ mg/dL বর্ডার লাইন ৷ ২৪০ mg/dL বা তার বেশি হলে হাই কোলেস্টেরল স্তর হয়ে থাকে ৷

এই স্তরে এথেরোস্ক্লেলোরোসিস, হৃদরোগ ও হার্ট অ্যাটাক হতে পারে ৷ বিশাল ঝুঁকি হতে পারে ৷ সর্বদা কোলেস্টেরলের স্তর দেখে তবে সেটি বজায় রাখা উচিৎ ৷ 

উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা কোনও ভাবেই বাধ্য করেনা নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করে তবেই সিদ্ধান্ত নিন ৷

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status