ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
গভীর রাতে সিগারেট কিনে না দেওয়ায় নাইটগার্ডকে খুন
নতুন সময়, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: Tuesday, 31 January, 2023, 12:55 AM

গভীর রাতে সিগারেট কিনে না দেওয়ায় নাইটগার্ডকে খুন

গভীর রাতে সিগারেট কিনে না দেওয়ায় নাইটগার্ডকে খুন

নগরীর বাকলিয়া থানার বউ বাজার এলাকায় সিগারেট এনে না দেওয়ায় বাকবিতন্ডার জেরে খুন হয়েছেন মোহাম্মদ ইউসুফ(৭৫) নামে এক নাইটগার্ড।

সোমবার (৩০ জানুয়ারি) এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থনীয় লোকজন অভিযুক্ত মোস্তফা ওরফে সোহাগ ওরফে সোহলকে (৩৮) ধরে পুলিশে সোপর্দ করেছে।

চট্টগ্রাম নগরের চকবাজার জোনের সিনিয়র সহকারী কমিশনার মো. শহীদুল ইসলাম বলেন, বউ বাজারে রোববার দিবাগত রাতে ডিউটি করছিলেন ইউসুফ। ভোর সাড়ে ৪ টার দিকে অভিযুক্ত মোস্তফা ইউসুফের কাছে একটি সিগারেট চায়। এ সময় অন্য লোকের কাছ থেকে একটা সিগারেট এনে দেয় ইউসুফ। কিছুক্ষণ পর দ্বিতীয়বার আবার তিনি সিগারেট খুঁজেন ইউসুফের কাছে থেকে। কিন্তু দ্বিতীয়বার সিগারেট না পেয়ে মোস্তফা নাইটগার্ড ইউসুফের সঙ্গে বাকবিতণ্ডা জড়িয়ে পড়ে। একপর্যায়ে পাশে থাকা একটি ইট দিয়ে ইউসুফের মাথায় উপর্যুপরি আঘাত করতে থাকে মোস্তফা এতে ঘটনাস্থলেই মারা যান ইউসুফ।

বাকলিয়া থানার ভারপ্রাস্ত কর্মকর্তা ওেসি)আবদুর রহিম বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে জেনেছি অভিযুক্ত মোস্তফা এবং নিহত ইউসুফ পূর্বপরিচিত ছিলেন। তাদের মধ্যে মাঝেমধ্যে কথা হতো। সোমবার ভোর সিগারেট না পেয়ে ইউসুফকে খুন করে মোস্তফা। ঘটনার পরপরই স্থানীয়রা অভিযুক্ত মোস্তফাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

হতো। সোমবার ভোরে সিগারেট না পেয়ে ইউসুফকে খুন করে মোস্তফা। ঘটনার পরপরই স্থানীয়রা অভিযুক্ত মোস্তফাকে আটক করে পুলিশে সোপর্দ করে।’ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল করেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status