ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
গুলশানে গ্লোরিয়া জিনসে হঠাৎ গোলাগুলি, কী নিয়ে ঘটনার সূত্রপাত?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 15 January, 2023, 7:23 PM

গুলশানে গ্লোরিয়া জিনসে হঠাৎ গোলাগুলি, কী নিয়ে ঘটনার সূত্রপাত?

গুলশানে গ্লোরিয়া জিনসে হঠাৎ গোলাগুলি, কী নিয়ে ঘটনার সূত্রপাত?

রাজধানীর গুলশান ১ নম্বরে গ্লোরিয়া জিন্স কফিস বাংলাদেশ নামে একটি রেস্টুরেন্টের সামনে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন পথচারীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন। দুই ব্যবসায়ী গ্রুপের মধ্যে টেন্ডার নিয়ে বিরোধের জেরে এই গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে আমিনুল এবং অহিদুল নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে আমিনুল গুলিবিদ্ধ হওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

রবিবার (১৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন গুলশান বিভাগের উপ-কমিশনার মো. আ. আহাদ।

তিনি জানান, রবিবার বিকেল ৪টার দিকে গ্লোরিয়া জিন্স নামক রেস্টুরেন্টের সামনে গোলাগুলির ঘটনা ঘটে। একজন আরেকজনকে গুলি করেছেন। এ ঘটনায় আমরা জড়িত দুজনকেই হেফাজতে নিয়েছি। তাদের আগ্নেয়াস্ত্রের বৈধতা, নাম-পরিচয় যাচাই করা হচ্ছে।

উপ-কমিশনার মো. আ. আহাদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, টাকা পয়সার লেনদেনকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনার সূত্রপাত। বিস্তারিত পরে জানানো হবে।

গুলশান জোনের অতিরিক্ত ডেপুটি কমিশনার মাসুদুর রহমান মনির বলেন, “আহত ব্যক্তিদের মধ্যে একজন পথচারী। ঘটনার পর দুজনকে গুলশান থানায় নেওয়া হয়েছে।”

গ্লোরিয়া জিন্সের মালিক ও নাভানা গ্রুপের সিনিয়র ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, “সংঘর্ষ শুরু হয় ডিসিসি মার্কেটের কাছে। পরে তারা সরে আসতে আসতে কফি শপের সামনে চলে আসে।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status