ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
সেই সোনিয়ার মুক্তিতে আর বাধা নেই
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 15 January, 2023, 10:49 AM
সর্বশেষ আপডেট: Sunday, 15 January, 2023, 11:22 AM

সেই সোনিয়ার মুক্তিতে আর বাধা নেই

সেই সোনিয়ার মুক্তিতে আর বাধা নেই

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট দেওয়ার অভিযোগে করা মামলায় রাজবাড়ী জেলা মহিলা দলের নেত্রী সোনিয়া আক্তার ওরফে স্মৃতিকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ আজ রোববার এ আদেশ দেন।

এর ফলে সোনিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রইল বলে জানিয়েছেন তাঁর অন্যতম আইনজীবী কায়সার কামাল। তিনি বলেন, ‘রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ করেছেন আপিল বিভাগ।  হাইকোর্টের দেওয়া জামিনে স্থগিতাদেশ প্রত্যাহার হয়েছে। ফলে, সোনিয়ার কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই।’

ওই মামলায় রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতে জামিন চেয়ে গত ২৬ অক্টোবর বিফল হন সোনিয়া। তারপর তিনি জামিন চেয়ে গত ৩০ অক্টোবর হাইকোর্টে আবেদন করেন। এর শুনানি নিয়ে ৩১ অক্টোবর হাইকোর্ট সোনিয়াকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন।

এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। এর শুনানি নিয়ে গত ২ নভেম্বর আপিল বিভাগের চেম্বার আদালত জামিন স্থগিত করে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।

এর ধারাবাহিকতায় গত ২৮ নভেম্বর বিষয়টি আপিল বিভাগে শুনানির জন্য ওঠে। সেদিন দুই মাসের জন্য শুনানি মুলতবি (স্ট্যান্ডওভার) করেন আপিল বিভাগ। এই সময়ে সোনিয়া আক্তারের জামিন স্থগিত থাকে।

আগের ধারাবাহিকতায় রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল আজ শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় ওঠে।

সেই সোনিয়ার মুক্তিতে আর বাধা নেই

সেই সোনিয়ার মুক্তিতে আর বাধা নেই

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোর্শেদ। সোনিয়ার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, কায়সার কামাল, মো. রুহুল কুদ্দুস, মনিরুজ্জামান আসাদ ও মাকসুদ উল্লাহ।

সোনিয়া রাজবাড়ী ব্লাড ডোনার্সের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি জেলা মহিলা দলের সদস্য। সোনিয়া শহরের ৩ নম্বর বেড়াডাঙ্গা এলাকায় বসবাস করেন। তাঁর স্বামী প্রবাসী।
ফেসবুকে ‘আপত্তিকর’ পোস্টের বিষয়ে রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দেন সামসুল আরেফিন চৌধুরী নামের আওয়ামী লীগের স্থানীয় এক নেতা। পরে অভিযোগটি মামলা হিসেবে গত ৫ অক্টোবর রেকর্ড করা হয়। মামলায় ৫ অক্টোবর সোনিয়াকে গ্রেপ্তার করা হয়।

অভিযোগ অনুযায়ী, গত ৩১ আগস্ট সোনিয়া তাঁর নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দেন। এতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যের সমালোচনা করে ‘আপত্তিকর’ কথা লেখেন। অনেকে পোস্টটি দেখায় প্রধানমন্ত্রীর সুনাম ক্ষুণ্ন ও মানহানি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status