ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
২৬ দিন পর জানা গেল ফাইনালের আগে সতীর্থদের কী বলেছিলেন মেসি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 15 January, 2023, 10:52 AM

২৬ দিন পর জানা গেল ফাইনালের আগে সতীর্থদের কী বলেছিলেন মেসি

২৬ দিন পর জানা গেল ফাইনালের আগে সতীর্থদের কী বলেছিলেন মেসি

বিশ্বকাপ জিতলেও প্রতিযোগিতার শুরুটা ভাল হয়নি আর্জেন্টিনার। সৌদি আরবের কাছে হেরে গিয়েছিলেন মেসিরা। কিন্তু সেটাই তাদের প্রতিযোগিতায় শেষ হার ছিল। বাকি সব ম্যাচ জিতে বিশ্বকাপ হাতে নেন মেসি।

কাতার বিশ্বকাপের ফাইনাল। আর্জেন্টিনা বনাম ফ্রান্স ম্যাচ। যে ফাইনালকে ঘিরে সারা বিশ্বে চর্চা শুরু হয়ে গিয়েছিল। লিয়োনেল মেসি নিজের শেষ বিশ্বকাপ খেলছেন বলে ঘোষণা করে দিয়েছিলেন। সেই বিশ্বকাপ কি মেসি জিততে পারবেন? না কি আরও এক বার বিশ্বকাপ জিতবেন কিলিয়ান এমবাপে? শেষ পর্যন্ত টাইব্রেকারের মাধ্যমে নির্ধারিত হয় যে বিশ্বকাপ মেসির। কিন্তু ফাইনালের আগে সতীর্থদের কী বলেছিলেন তিনি? সেটাই এত দিন পর ফাঁস করলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

বিশ্বকাপ জিতলেও প্রতিযোগিতার শুরুটা ভাল হয়নি আর্জেন্টিনার। সৌদি আরবের কাছে হেরে গিয়েছিলেন মেসিরা। কিন্তু সেটাই তাদের প্রতিযোগিতায় শেষ হার ছিল। বাকি সব ম্যাচ জিতে বিশ্বকাপ হাতে নেন মেসি। সেই দলের অন্যতম ফুটবলার ম্যাক অ্যালিস্টার।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, “প্রতিটা ম্যাচের আগে আমাদের সঙ্গে কথা বলত মেসি। আমাদের উপর থেকে চাপ কাটাতে চাইত। মাঠে এবং মাঠের বাইরে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ মেসি। ও বলেছিল যে এটা ওর শেষ বিশ্বকাপ। আমরা জানতাম ও কতটা মিস করে এই ট্রফিটা। আমরা ওর জন্যই জিতেছি। দি মারিয়া এবং মেসি এই দু’জনের জন্যই আমরা বিশ্বকাপ জেতার জন্য মরিয়া হয়ে উঠেছিলাম।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status