|
‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির প্রচারণায় টগি ওয়ার্ল্ডে পরীমণি
নতুন সময় ডেস্ক
|
![]() ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির প্রচারণায় টগি ওয়ার্ল্ডে পরীমণি ![]() ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির প্রচারণায় টগি ওয়ার্ল্ডে পরীমণি এর আগে, রাজধানীর একাধিক স্কুল-কলেজসহ বিভিন্ন জায়গায় ছবিটির প্রচারণা চালাতে দেখা গেছে লাস্যময়ী নায়িকা পরীমণিকে। এর ধারাবাহিকতায় আগামীকাল শুক্রবার বসুন্ধরা সিটির ‘টগি ওয়ার্ল্ড’-এ প্রচারণা চালাবে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির টিম। এদিন বিকেল চারটায় পরিমণি ও সিয়ামসহ ছবির অন্যান্য কলাকুশলীদের প্রচারণায় অংশ নেওয়ার কথা রয়েছে। এসময় বাচ্চাদের ক্লাস রুটিন, কলম ও বসুন্ধরা নুডুলস বিতরণসহ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ছবির কাটআউট পোস্টার প্লেসমেন্ট করা হবে। সরকারি অনুদান প্রাপ্ত এই ছবিটির চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া সৌখিন। এছাড়া প্রযোজনায় ছিল শট বাই শট এবং সহ-প্রযোজনায় বঙ্গ। সিনেমাটির জন্য প্রথমবারের মত গান লিখেছেন ড. মুহম্মদ জাফর ইকবাল। ছবিটিতে পরীমণি-সিয়াম ছাড়াও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম ও আশীষ খন্দকার। এছাড়াও অভিনয় করেছে প্রায় ২০ জন শিশুশিল্পী। এরই মধ্যে ছবির ট্রেইলার ও গান দর্শক মহলে আলোচিত হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
