ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
রুমে গোপন ক্যামেরা আছে কিনা চেক করবেন যেভাবে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 12 January, 2023, 11:15 AM

রুমে গোপন ক্যামেরা আছে কিনা চেক করবেন যেভাবে

রুমে গোপন ক্যামেরা আছে কিনা চেক করবেন যেভাবে

অনেক প্রতিষ্ঠানে দেখা যায় কর্মীরা নির্দিষ্ট পোশাক পরে কাজ করতে হয়। আর বাড়ি ফেরার সময় সেই পোশাক বদলে নেন তারা। আবার নতুন পোশাকে আমাদের কেমন দেখাচ্ছে, ফিটিং-সাইজ সব দেখে নিতে রয়েছে ট্রায়াল রুম।


মেয়েদের জন্য এই ট্রায়াল রুমে কোনো ফাঁদ পাতা নেই তো, নিশ্চিত হোন এখানে লুকানো কোনো ক্যামেরা বসানো আছে কিনা। এরপর পোশাক চেঞ্জ করুন। কারণ এই রুমগুলোর মধ্যে লুকানো ক্যামেরায় ধারণ করা বিভিন্ন স্পর্শকাতর ছবি ও ভিডিও দিয়ে তৈরি করা হতে পারে আপত্তিকর কোনো কনটেন্ট। যেগুলো দিয়ে আপনাকে হয়রানি করা হতে পারে।

এজন্য যারা বাইরের চেঞ্জ রুম ব্যবহার করেন তারা শুরুতেই সচেতন হোন। নিজেকে নিরাপদ রাখবেন যেভাবে। কাজটি সহজ, জেনে নিন:

• ট্রায়াল রুমে ঢুকে প্রথমেই চারপাশ খুব ভালোভাবে দেখে নিন

• হ্যাঙার, কাঠের দেয়ালের খাঁজেও চোখ রাখুন

• আয়নায় লক্ষ্য করুন যদি উল্টোদিকে অন্য ঘর বা দেয়াল দেখতে পান, বুঝবেন ঝামেলা আছে

• দরজায় যেভাবে টোকা দেন, আয়নায়ও সেভাবে টোকা দিন

• ফাঁপা শব্দ হলে, সাবধান হোন লুকানো ক্যামেরা আপনাকে দেখছে

• আয়নায় আঙুল ছোঁয়ান। আঙুল আর প্রতিফলনের মধ্যে দূরত্ব থাকলে বুঝবেন ক্যামেরা রয়েছে।

• পোশাক চেঞ্জ করে নতুন পোশাক পরতে যদি ট্রায়াল রুম ব্যবহার করেন,

• তবে নিজেকে নিরাপদ রাখতে, ভেতরের বাতিগুলো নিভিয়ে নিন

• মোবাইল ফোনের আলোতে পোশাক চেঞ্জ করুন, এরপর বাতি জ্বেলে আয়নায় দেখে নিন, কেমন লাগছে।

আর সচেতন থাকার পরও যদি কোনো ধরনের সমস্যার মুখোমখি হোন, সংকোচ না করে ৯৯৯ -এ ফোন করে, সাইবার ক্রাইম বিভাগের সহযোগিতা নিন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status