ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
২ মাসে ৬ কেজি ওজন কমিয়েছেন দীঘি, কততে থামবেন নায়িকা?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 11 January, 2023, 10:15 AM

২ মাসে ৬ কেজি ওজন কমিয়েছেন দীঘি, কততে থামবেন নায়িকা?

২ মাসে ৬ কেজি ওজন কমিয়েছেন দীঘি, কততে থামবেন নায়িকা?

ওজন নিয়ে কম কথা শুনতে হয়নি চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির। এই তো প্রকাশ্যে কথা শুনিয়েছেন নির্মাতা রায়হান রাফি। সেই ইস্যু থামলেও দীঘির নিজের সঙ্গে যুদ্ধ থামেনি।

এনটিভি অনলাইনের সঙ্গে এক আলাপে দীঘি জানালেন, ‘গত দুই মাসের ডায়েট চার্টে ছয় কেজি কমিয়েছি। এভাবেই কাজ করছি। আর মাত্র দুই কেজি ওজন কমাব। নিজেই অনুভব করেছি আমার ওজন কমানো দরকার।’

দীঘি বর্তনামে ‘ফেরা’ শিরোনামে নতুন এক ওয়েব ফিল্মের প্রস্তুতি নিচ্ছেন। আরটিভির  প্রযোজনায় দ্রুতই শুটিং শুরু হবে। এই ফিল্মে তরুণ নির্মাতা সুমন ধরের পরিচালনায়ন দীঘির নায়ক ইয়াশ রোহান।

প্রার্থনা ফারদিন দীঘি ছোটবেলায় বাবার কাছে ময়না পাখির নাম ধরে ডাকার সংলাপ বলে দেশজুড়ে সাড়া ফেলেছিলেন। সেই সাড়া এতটাই ছিল যে নিজের প্রথম ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করে দীঘি জিতে নিয়েছিলেন শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সময়টা ২০০৬ সাল।

দীর্ঘ ১৫ বছর পর সেই দীঘির নামের আগে ‘নায়িকা’ তকমা লেগেছে গত বছরের মার্চে। মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। এর পর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ শিরোনামে আরও একটি সিনেমা মুক্তি পেয়েছে দীঘির। বর্তমানে হাতে আছে বেশ কিছু সিনেমা ও ওয়েব ফিল্ম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status