ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
ফেব্রুয়ারি থেকে আয় করা যাবে ইউটিউব শর্টসে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 11 January, 2023, 10:08 AM

ফেব্রুয়ারি থেকে আয় করা যাবে ইউটিউব শর্টসে

ফেব্রুয়ারি থেকে আয় করা যাবে ইউটিউব শর্টসে

আগামী ফেব্রুয়ারি মাস থেকে শর্টস ভিডিও নির্মাতাদের জন্য আয়ের সুযোগ চালু করতে যাচ্ছে ইউটিউব। নতুন এ উদ্যোগের আওতায় শর্টস ভিডিও নির্মাতাদের জন্য আলাদা মনিটাইজেশন প্রোগ্রাম চালু করা হবে। ফলে শর্টস ভিডিওতে দেখানো বিজ্ঞাপন থেকে আয়ের নির্দিষ্ট অংশ পাবেন ভিডিওর নির্মাতারা। এর মাধ্যমে ইউটিউবের সাধারণ ভিডিওর পাশাপাশি শর্টস ভিডিও তৈরি করে আলাদাভাবে আয় করা যাবে।
ইউটিউব শর্টসে বিজ্ঞাপনী আয়ের ৪৫ শতাংশ পাবেন নির্মাতারা

এক ব্লগ বার্তায় ভিডিও ইউটিউব জানিয়েছে, ফেব্রুয়ারির শুরুর দিকে শর্টস ভিডিওর জন্য মনিটাইজেশন সুবিধা চালু করা হবে। নির্মাতারা যেদিন থেকে এ সুবিধার যোগ্য হবেন, সেদিন থেকেই শর্টস ভিডিওতে দেখানো বিজ্ঞাপনের নির্দিষ্ট অংশ আয় করতে পারবেন। তবে এ জন্য অবশ্যই ইউটিউবের নতুন পার্টনার প্রোগ্রামের সঙ্গে যুক্ত হতে হবে শর্টস ভিডিও নির্মাতাদের।

শর্টস ও লাইভ ভিডিওর জন্য আলাদা ট্যাব চালু করেছে ইউটিউব

উল্লেখ্য, ইউটিউব শর্টসে সর্বোচ্চ ৬০ সেকেন্ডের ভিডিও তৈরি করে বিনিময় করা যায়। আকারে ছোট হওয়ায় এসব ভিডিও ইউটিউবে খুবই জনপ্রিয়। তবে মনিটাইজেশন প্রোগ্রাম চালু না থাকায় বর্তমানে এসব ভিডিও তৈরি করে আয় করা যায় না। আর তাই এবার মূল ভিডিওর আদলে শর্টস ভিডিওতে বিজ্ঞাপন দেখিয়ে নির্মাতাদের আয়ের সুযোগ দেওয়ার উদ্যোগ নিয়েছে ইউটিউব।
ইউটিউব শর্টসে রিমিক্স ভিডিও তৈরি করা যাবে

জানা গেছে, শর্টস ভিডিও থেকে আয়ের জন্য অবশ্যই চ্যানেলে কমপক্ষে এক হাজার গ্রাহক বা সাবস্ক্রাইবার থাকতে হবে। শুধু তা–ই নয়, এক বছরের মধ্যে চ্যানেলে থাকা ভিডিওগুলো দেখার সময় কমপক্ষে চার হাজার ঘণ্টা হতে হবে। নতুন এ সুবিধা চালু হলে ইউটিউব শর্টস ব্যবহারকারীর সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status