ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
তাইওয়ানে চীনের হামলায় ক্ষতির মুখে পড়বে চার দেশের সেনাবাহিনী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 11 January, 2023, 9:49 AM

তাইওয়ানে চীনের হামলায় ক্ষতির মুখে পড়বে চার দেশের সেনাবাহিনী

তাইওয়ানে চীনের হামলায় ক্ষতির মুখে পড়বে চার দেশের সেনাবাহিনী

২০২৬ সালে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন। এমন আশঙ্কা আছে। তবে চীন দেশটিতে হামলা চালালে চারটি দেশের সেনাবাহিনী ব্যাপক ক্ষতির মুখে পড়বে বলে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি থিংক ট্যাংক জানিয়েছে। দেশ চারটি হচ্ছে চীন, তাইওয়ান, যুক্তরাষ্ট্র এবং জাপান।

স্বাধীন ও নিরপেক্ষ হিসেবে পরিচিত থিংক ট্যাংক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) এক রিপোর্টে জানিয়েছে, তাইওয়ানে হামলা চালালে চীন জয়ী হবে না বলেই মনে করা হচ্ছে। প্রতিষ্ঠানটি যুদ্ধের আগেই যুদ্ধের নানা ক্ষয়ক্ষতি নিয়ে বিশ্লেষণ করে থাকে। এমনকি বিজয়ী মার্কিন বাহিনী এই যুদ্ধে জড়িয়ে পড়লে চীন তাদের পরাস্তও করতে পারে। সংঘাতের শেষে হয়তো দুটি মার্কিন যুদ্ধজাহাজ প্রশান্ত মহাসাগরের তলদেশে পড়ে থাকবে এবং বিশ্বের সবচেয়ে বৃহত্তম চীনের নৌবাহিনী বিধ্বস্ত হবে।

তাইওয়ান যুদ্ধটা খুব বিস্তৃত হতে পারে বলেও আশঙ্কা করেছে সিএসআইএস। প্রতিষ্ঠানটি বলেছে, এই যুদ্ধে সবচেয়ে ক্ষতির শিকার হবে চীন, তাইওয়ান, যুক্তরাষ্ট্র এবং জাপানের সেনাবাহিনী। গত বছর মার্কিন প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি আকস্মিক তাইওয়ান সফরের পর চীন সামরিক মহড়া শুরু করে। তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করে বিভিন্ন সময়ে দেশটি যুদ্ধবিমান উড়াচ্ছে। তাইপে এর নিন্দা জানালেও সেটি অব্যাহত রেখেছে বেইজিং। সামরিক মহড়া নিয়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় ধরনের দ্বন্দ্বও তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তাইওয়ানে হামলা হলে যুক্তরাষ্ট্র বসে থাকবে না। আবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ানকে চীনের সঙ্গে একত্র করতে সামরিক হামলার ইঙ্গিতও দিয়েছেন। —সিএনএন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status