ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
স্ত্রীর মামলায় ডিবির এডিসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 10 January, 2023, 10:29 AM
সর্বশেষ আপডেট: Tuesday, 10 January, 2023, 11:25 AM

স্ত্রীর মামলায় ডিবির এডিসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্ত্রীর মামলায় ডিবির এডিসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. শাহাদত হোসেন সুমাঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. শাহাদত হোসেন সুমা

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. শাহাদত হোসেন সুমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার (৯ জানুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক মাফরুজা পারভীন অপরাধ আমলে নিয়ে এ আদেশ দেন।

আদালতে বাদী পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান। তিনি জানান, প্রতিবেদন ও বাদীপক্ষের আবেদনের ওপর আদালত শুনানি গ্রহণ করেছেন। শুনানি শেষে আদালত সন্তুষ্ট হয়ে আসামি এডিসি মো. শাহাদত হোসেন সুমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

এর আগে গত ২২ নভেম্বর শাহাদত হোসেনের স্ত্রী ডা. শেখ মৃন্ময়ী হোসেন বাদী হয়ে এ মামলা করেন। শুনানি শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারক মামলার অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন। তদন্ত শেষে মারধরের অভিযোগের সত্যতা পাওয়ায় পরবর্তী পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে প্রতিবেদনটি পাঠায় আদালত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status