ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩
পরকীয়ায় মত্ত স্বামী, ৩ বার হাতেনাতে ধরেছি আর মানতে পারছি না, কেন এমন হল?
প্রকাশ: Saturday, 17 December, 2022, 1:28 PM

পরকীয়ায় মত্ত স্বামী, ৩ বার হাতেনাতে ধরেছি আর মানতে পারছি না, কেন এমন হল?

পরকীয়ায় মত্ত স্বামী, ৩ বার হাতেনাতে ধরেছি আর মানতে পারছি না, কেন এমন হল?

আমি একজন বিবাহিত মহিলা। আমাদের বেশ কিছু বছরের বিবাহিত জীবন। প্রথমেই সব কিছু এরকম ছিল না। আমাদের সংসারে সুখ ছিল। কোনও ত্রুটি থাকতে দিইনি। নিজের তরফে যতটুকু করা যায়, আমি সব সময় সেইটুকু করার চেষ্টা করেছি। স্বামীকে খুবই ভালোবাসতাম আমি।

কিন্তু ও আমায় কতটা ভালোবাসে জানি না। কারণ, ও আমায় ঠকিয়েছে। আমি ওকে হাতে নাতে ধরেছি। আর এটা যে একবার হয়েছে, এমন কিন্তু নয়। প্রায় তিনবার ও আমাকে ঠকিয়েছে। তিনবারই আমি জানতে পেরেছি।

প্রথমবার ঘটনাটি জানার পরে, আমি খুবই ভেঙে পড়েছিলাম। কী করব বুঝতে পারতাম না, কী করলে পরিস্থিতি ঠিক হবে, তাও জানতাম না। ধীরে ধীরে সব ঠিক হয়। আমি ভেবেছিলাম, এবার হয়তো আর কোনও সমস্য়াই হবে না। আমরা দুজনে ভালো থাকব। কিন্তু আবার সেই ঘটনা ঘটে। একবার নয়, বরং পরপর দুবার আমাকে প্রতারণা করে ও। আমি ওকে চাইলেও ছেড়ে যেতে পারি না।

কারণ, আমাদের দুজন সন্তান আছে। ওদের কথা ভেবে এই সম্পর্ক সহজেই ভেঙে দিতে পারি না আমি। কী করব বলুন তো? কিন্তু ওর প্রতি আমার আর কোনও অনুভূতি নেই। মনে মনে আমি ওকে খুবই অপছন্দ করি। কী করব আমি এখন? আমায় পরামর্শ দিন। সাহায্য করুন।



বিশেষজ্ঞের পরামর্শ, পরামর্শ দিচ্ছেন চিকিৎসক রচনা খান্না সিং।

অসৎ সঙ্গীর সঙ্গে থাকা বা সংসার করা কিন্তু খুবই কঠিন কাজ। প্রায় অসম্ভব বলাই চলে। কীভাবে পরিস্থিতি ঠিক করা সম্ভব, এই প্রশ্ন করার পরেও আপনি কোনও উত্তর পাবেন না। একটাই উপায় রয়েছে।

আপনার স্বামীর সঙ্গে সরাসরি কথা বলুন। নিজের কথাও শুনুন। এই সম্পর্কে থাকলে কি সত্যিই কোনও সাহায্য হবে আপনার? এই মুহূর্তে আপনাকেও নিজের যত্ন নিতে হবে। নিজের কথাও ভাবতে হবে। কিন্তু নিজেকে দোষারোপ করলে হবে না।

কেন তিনি আপনাকে ঠকিয়েছেন? এই প্রশ্ন করার পরেও এই উত্তর পাবেন না। কেমন পরিস্থিতিতে এই ঘটনা ঘটল? বিষয়টি মেনে নিতে হবে। সেটিকে গ্রহণ করতে হবে। তাহলেই একমাত্র মুভ অন করতে পারেন আপনি। আপনার স্বামী কোনও পরকীয়া সম্পর্কে জড়িয়েছে শুনলে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথাও মনে আসতে পারে আপনার।

কিন্তু আপনি একটু ধৈর্য্য রাখুন। সতর্কভাবে চিন্তা করুন। ডিভোর্সের পরিবর্তে সঙ্গীর থেকে কিছুদিনের জন্য দূরে থাকতে পারেন আপনি। তাহলেও পরিস্থিতি বুঝতে পারবেন আপনি।

নিজেকে সময় দিন। দূরে থাকার সময়ে সম্পূর্ণ সময়টুকুই নিজেকে দিন, এতে আপনি বুঝতে পারবেন যে, কোনটি আপনার জন্য ঠিক এবং কোনটি ভুল। মাথা ঠান্ডা করে ভাবার পরেও আপনি যে সিদ্ধান্তে আসবেন, তা নিয়ে আপনার মধ্য়ে যেন কোনও দ্বন্দ্ব না থাকে। পরে যেন আপনার আফসোস না হয়। শেষে, কোনও বিশেষজ্ঞের সাহায্য নিতে পারেন। একজন কাপল থেরাপিস্টের সঙ্গে আপনারা দুজন কথা বলুন। তিনি আপনাদের সঠিক পথ দেখাতে পারেন। ভালো থাকুন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status