ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং এশিয়া ২০২৩ এ ড্যাফোডিল ইউনিভার্সিটির মর্যাদাপূর্ণ অবস্থান অর্জন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 5 December, 2022, 11:35 AM

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং এশিয়া ২০২৩ এ ড্যাফোডিল ইউনিভার্সিটির মর্যাদাপূর্ণ অবস্থান অর্জন

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং এশিয়া ২০২৩ এ ড্যাফোডিল ইউনিভার্সিটির মর্যাদাপূর্ণ অবস্থান অর্জন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) সম্প্রতি প্রকাশিত কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং এশিয়া ২০২৩-এ মর্যাদাপূর্ণ অবস্থান অর্জন করেছে। বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৫ম স্থান এবং বেসরকারী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অবস্থান ৩য় এবং দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে ডিআইইউ ৭৮তম স্থানে রয়েছে। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে অসামান্য আবদান এবং উদ্যোগের জন্য, এশিয়ার ৭৬০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শীর্ষ ৪০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবস্থান করছে। 

একটি নবীন বিশ্ববিদ্যালয় হিসাবে (২০০২ সালে প্রতিষ্ঠিত), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে (এশিয়া) শীর্ষ ৪৭% এর মধ্যে পারফর্ম করেছে। এটি শুধু ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জন্যই নয়, দেশের জন্যও একটি বড় অর্জন। এই বিশ্ব র‌্যাঙ্কিংটি মূলত র‌্যাঙ্ক করা বিশ্ববিদ্যালয় গুলোর মানসম্পন্ন শিক্ষা এবং গবেষণার সম্ভাবনা বিবেচনা করে দেওয়া হয়। ডিআইইউ একটি "উচ্চ গবেষণা সমৃদ্ধ বিশ্ববিদ্যালয়" হিসাবে কিউএস দ্বারা স্বীকৃত।
 
এছাড়াও, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং ২০২২ এ শীর্ষ ৪০০টি বিশ্ব বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে। এখানে উল্লেখ্য, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তার শিক্ষার মান, গবেষণার আন্তর্জাতিক মান (প্রকাশনা এবং উদ্ধৃতি), স্নাতকদের কর্মসংস্থান, বিশ্বমানের শিক্ষাদান এবং শিক্ষার পরিবেশ ইত্যাদির ক্ষেত্রে দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি অর্জন করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status