ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
দেশে আসছে শাওমির জনপ্রিয় স্মার্ট টিভি এ২ সিরিজ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 10 November, 2022, 9:10 PM

দেশে আসছে শাওমির জনপ্রিয় স্মার্ট টিভি এ২ সিরিজ

দেশে আসছে শাওমির জনপ্রিয় স্মার্ট টিভি এ২ সিরিজ

চলছে টি-২০ বিশ্বকাপ ক্রিকেট। এ মাসেই আবার শুরু হচ্ছে দুনিয়া কাঁপানো কাতার বিশ্বকাপ-২০২২। বিশ্বকাপের মতো বড় আসর বড় পর্দায় দেখার মজাই আলাদা। তাইতো শেষ মুহুর্তে অনেকেই এখন বড় পর্দার স্মার্ট টিভি কেনার দিকে ঝুঁকছেন। এদের কথা চিন্তা করেই বাংলাদেশের বাজারে আসছে শাওমির সর্বশেষ প্রযুক্তির স্মার্ট টিভি।

শাওমির অনুমোদিত পরিবেশক আমায়া নিয়ে আসছে তিনটি মডেলের এ২ টিভি সিরিজ।

টিভি কেনার আগে আমাদের প্রথমেই মাথায় আসে টিভির সাইজের কথা। বেডরুমের দেয়ালের সাইজের সাথে মিল রেখে অনেকেই টিভি কিনে থাকেন। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এখনকার স্মার্ট টিভিগুলো সাধারণত  ৩২, ৪৩, ৫৫, ৬৫, ৭৫ ইঞ্চি এমন সাইজের হয়ে থাকে। শাওমির এ২ সিরিজের তিনটি টিভি ৩২, ৪৩ এবং ৫৫ ইঞ্চি সাইজের। এ তিনটি সাইজ সময়োপযোগী। সবস্থানেই সুন্দরভাবে ফিটিং করা যাবে।

স্মার্ট টিভির ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রেজ্যুলেশন। এখনকার স্মার্ট টিভিগুলো সাধারণত ১০৮০পি, ৪কে ও ৮কে রেজ্যুলেশনের হয়ে থাকে। এরমধ্যে ৪কে টিভি বহুল ব্যবহৃত ও জনপ্রিয়। শাওমির এ২ সিরিজের ৪৩ এবং ৫৫ ইঞ্চি টিভি ৪কে রেজ্যুলেশনের। সুতরাং পিকচার কোয়ালিটি নিয়ে কোন বাড়তি চিন্তা করতে হবে না।

বর্তমানে স্মার্ট টিভির জন্য ডিজাইন খুবই গুরুত্বপূর্ণ। কারণ ডিজাইন সুন্দর হলে টিভি দেখতে ভালো লাগে। শাওমির এ২ সিরিজের টিভিগুলো ফুল স্ক্রিনের। তাই টিভি দেখায় দারুণ অভিজ্ঞতা পাওয়া যাবে। আছে মেটালিক ফ্রেমের সাথে ইউনিবডি ডিজাইন।

টিভি দেখার ক্ষেত্রে সাউন্ড বা অডিও কোয়ালিটি অবশ্যই ভালো হওয়া চাই। ভালো সাউন্ড সুবিধার জন্য শাওমি টিভিতে ১০ ওয়াট স্পিকার সুবিধার সাথে ডলবি অডিও এনহেন্সমেন্টে সুবিধা থাকছে। পাশাপাশি টিভি সিরিজটি এইডডিআর ১০ ও ডলবি ভিশন কনটেন্টস সাপোর্ট করবে। সবগুলো মডেলের টিভি মেটাল চেসিস ও বেজেল-লেস স্ক্রিনের।

আজকাল স্মার্ট টিভি হওয়ায় সবাই টিভিতে ইন্টারনেট সংযোগ দিতে চান। এ২ টিভি সিরিজ অ্যান্ড্রয়েড টিভি হওয়ায় এর সব মডেলেই ইন্টারনেট সংযোগ ও গুগল প্লে অ্যাকসেস সুবিধা থাকবে। ফলে ব্যবহারকারী তার সুবিধামতো অতিরিক্ত অ্যাপস ডাউনলোড করে নিতে পারবেন। থাকবে স্মার্ট বিল্ট ইন গুগল এ্যাসিসটেন্ট ও  শাওমি হোম অ্যাপ। এর মাধ্যমে সকল শাওমি স্মার্ট হোম প্রোডাক্টস নিয়ন্ত্রণ করা যাবে। নেটফ্লিক্স, প্রাইম ভিডিও এবং ইউটিউব প্রি-ইনস্টল থাকবে।

ভাবছেন কিভাবে টিভির সাথে অন্যান্য ডিভাইস কানেকশন দিবেন। এ২ সিরিজের টিভিগুলোতে দুর্দান্ত কানেক্টিভিটির জন্য ব্লুটুথ, ওয়াইফাই, তিনটি এইচডিএমআই ২.০ পোর্টস, দুটি ইউএসবি ২.০ টাইপ এ পোর্টস, একটি আরজে-৪৫ ইথারনেট জ্যাক, একটি ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক এবং বেশ কিছু কম্পোজিট জ্যাক রয়েছে। সুতরাং সব ধরনের কানেকটিভির জন্য কোন চিন্তা করতে হবে না।

কবে পাওয়া যাবে এবং দাম:
৫৫ ইঞ্চির এ২ সিরিজের দাম পড়বে ৬৫,৯৯০ টাকা। আর ৪৩ ইঞ্চির দাম পড়বে ৪২,৯৯০ টাকা। এবং ৩২ ইঞ্চির দাম পড়বে ২৫,৯৯০ টাকা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status