ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
বনানী থানার ওসিসহ ১৬ জনের বিরুদ্ধে তাবিথের মামলার আবেদন খারিজ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 8 November, 2022, 11:13 AM

বনানী থানার ওসিসহ ১৬ জনের বিরুদ্ধে তাবিথের মামলার আবেদন খারিজ

বনানী থানার ওসিসহ ১৬ জনের বিরুদ্ধে তাবিথের মামলার আবেদন খারিজ

বিএনপি নেতা তাবিথ আউয়ালের ওপর হামলা ঘটনায় রাজধানীর বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নূরে আজমসহ ১৬ জনের বিরুদ্ধে করা মামলার খারিজ করে দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান মামলা গ্রহণের মতো কোনো উপদান না থাকায় তা খারিজ করে দেন।

এর আগে সোমবার (৭ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামানের আদালতে এ মামলার আবেদন করেন তাবিথ আউয়াল। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মঙ্গলবার (৮ নভেম্বর) আদেশ দেবেন বলে জানান। নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে করা মামলার আবেদনে অভিযোগটির বিচারবিভাগীয় তদন্ত চাওয়া হয়েছে। পাশাপাশি আসামিদের শাস্তি প্রদান এবং সাক্ষীদের ক্ষতিপূরণের আবেদনও জানানো হয়েছে।

ওসি নূরে আজম ছাড়াও আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের যাদের আসামি করা হয়েছে তারা হলেন- ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি কাদের খান, বনানী থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, আওয়ামী লীগের সহ-সভাপতি ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান, ২নং ওয়ার্ডের কাউন্সিলর নাছির, শ্রমিক লীগের বাবু, যুবলীগের শ্যামল, দোলন, রনি, ববি, সাগর, মামুন, মারুফ ও শফিক।

গত ১৭ সেপ্টেম্বর, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং পুলিশের গুলিতে দলের তিন কর্মী নিহতের প্রতিবাদে রাজধানীর বনানীতে বিএনপির মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে হামলা চালানোর অভিযোগ ওঠে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। ওই হামলায় বিএনপির নেতা তাবিথ আউয়ালসহ প্রায় ১০-১৫ জন আহত হন বলে জানা যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status