ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
প্রবাসী পল্লীতে দুই হাজার বৃক্ষরোপণ প্রথম আলো বন্ধুসভার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 27 June, 2026, 7:09 PM

প্রবাসী পল্লীতে দুই হাজার বৃক্ষরোপণ প্রথম আলো বন্ধুসভার

প্রবাসী পল্লীতে দুই হাজার বৃক্ষরোপণ প্রথম আলো বন্ধুসভার

পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রাজধানীর পূর্বাচলে প্রবাসী পল্লীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রথম আলো বন্ধুসভা। এবারের কর্মসূচির প্রতিপাদ্য ছিল ‘বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়’। 

শুক্রবার (২৬ জুন) ব্র্যাক মাইক্রোফাইন্যান্স উদ্যোগে প্রবাসী পল্লী গ্রুপের ‘পূর্বাচল প্রবাসী পল্লী’ প্রকল্পে ফলদ, বনজ ও ঔষধি গাছের দুই হাজার চারা রোপণ করে এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

প্রবাসী পল্লীতে দুই হাজার বৃক্ষরোপণ প্রথম আলো বন্ধুসভার

প্রবাসী পল্লীতে দুই হাজার বৃক্ষরোপণ প্রথম আলো বন্ধুসভার


অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ বিষয়ক জাতীয় সেলের সদস্য ও কারিগরি বিশেষজ্ঞ জামিউল বশির জেবি।

আরও উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক।

প্রবাসী পল্লীতে দুই হাজার বৃক্ষরোপণ প্রথম আলো বন্ধুসভার

প্রবাসী পল্লীতে দুই হাজার বৃক্ষরোপণ প্রথম আলো বন্ধুসভার


এসময় প্রবাসী পল্লী গ্রুপের পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোম্পানির প্রশাসন ও নিরাপত্তা বিভাগের মহাব্যবস্থাপক জাহিদ ইকবাল তিতাস, বিক্রয় ও বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. রাশেদুল ইসলাম এবং প্রশাসন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মো. রিয়াদ হোসাইন সরদার।

আয়োজকরা জানান, দেশে প্রতিবছর বিপুলসংখ্যক গাছের চারা রোপণ করা হলেও যথাযথ পরিচর্যার অভাবে অনেক চারাই নষ্ট হয়ে যায়। তাই শুধু চারা লাগানো নয়, সেগুলো সংরক্ষণ ও পরিচর্যার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে রোপণ করা চারাগুলোর সার্বিক পরিচর্যার দায়িত্ব নিয়েছে প্রবাসী পল্লী কর্তৃপক্ষ।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status