ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রেস ক্লাবে গায়ে কেরোসিন ঢেলে ছেলে-মেয়েসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 30 October, 2022, 12:02 PM

প্রেস ক্লাবে গায়ে কেরোসিন ঢেলে ছেলে-মেয়েসহ মায়ের আত্মহত্যার চেষ্টা

প্রেস ক্লাবে গায়ে কেরোসিন ঢেলে ছেলে-মেয়েসহ মায়ের আত্মহত্যার চেষ্টা

জাতীয় প্রেস ক্লাবের সামনে শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ছেলে-মেয়েসহ শিরিন খান নামের এক নারী ও তার মেয়ে। শনিবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।


জানা গেছে, শরীরে কেরোসিন ঢালার পর উপস্থিত কয়েকজন ওই নারী ও তার মেয়েকে বাধা দেন। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। শিরিন খানের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার বরফা এলাকায়। আর তার পৈতৃক বাড়ি বরিশাল।


শিরিন খান জানান, নিজের জমি ও বাড়ি রক্ষার চেষ্টায় ব্যর্থ হয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। আগেও তিনি কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছেন। তার দাবি, দুদিন আগেও তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।


ওই নারী বলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার বরফা এলাকায় তিনি আট বছর আগে জমি কিনে বাড়ি করেছেন এবং সেখানে বসবাস করছেন। কিন্তু স্থানীয় আওয়ামী লীগ নেতা হান্নান দীর্ঘদিন ধরে তাকে বাড়ি ছাড়তে চাপ দিয়ে আসছেন।


তিনি বলেন, ‘হান্নান আমার নামে মামলা করেছে এবং হুমকি-ধমকি দিচ্ছে। গত দুই মাস ধরে আমাকে বাড়িতে যেতে দিচ্ছে না। আমার স্বামী অসুস্থ। তিনি এসব যন্ত্রণা সহ্য করতে না পেরে আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি এখন কোথায় আছেন তাও আমি জানি না।’


স্থানীয় মানুষ ও প্রশাসনের সহযোগিতা চেয়ে ব্যর্থ হয়েছেন জানিয়ে শিরিন খান বলেন, ‘পুলিশকে জানালে তারা সহযোগিতা করছে। কিন্তু তাদের সঙ্গে পেরে উঠছে না। হান্নান আমাদের আর বাড়িতে না যেতে বলছে। জমির দলিলপত্র সব দিয়ে দিতে বলছে।’


তিনি আরও বলেন, ‘দ্বারে দ্বারে ঘুরেও কোনো উপায় না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছি। আমার আর কোনো উপায় নেই। আমার মেয়েটার ব্রেনে সমস্যা।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status