ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
যুক্তরাষ্ট্রে গুলিতে পুলিশসহ নিহত ৫
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 14 October, 2022, 12:27 PM

যুক্তরাষ্ট্রে গুলিতে পুলিশসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রে গুলিতে পুলিশসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের রাজধানী রালেইতে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবারের এই বন্দুক হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে ছুটিতে থাকা এক পুলিশ কর্মকর্তাও রয়েছেন।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহরটির কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন। সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন তাঁরা। খবর এএফপির।

রালেইয়ের মেয়র মেরি-অ্যান ব্যাল্ডউইন বলেছেন, জনপ্রিয় পাহাড়ি পর্যটন এলাকা নিউস রিভার গ্রিনওয়ের কাছে বন্দুক হামলার ঘটনা ঘটে। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘রালেই শহরের জন্য এটি একটি বেদনাদায়ক ও বিয়োগান্ত দিন। (বৃহস্পতিবার) ঠিক বিকেল ৫টার পরপরই কয়েকজনকে গুলি করা হয়।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status