ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
৩ কোটি টাকার ১ লাখ ৩৪ হাজার মেমোরি কার্ড জব্দ, গ্রেপ্তার ৪
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 14 October, 2022, 12:17 PM

৩ কোটি টাকার ১ লাখ ৩৪ হাজার মেমোরি কার্ড জব্দ, গ্রেপ্তার ৪

৩ কোটি টাকার ১ লাখ ৩৪ হাজার মেমোরি কার্ড জব্দ, গ্রেপ্তার ৪

ফেব্রিকের নামে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা ১ লাখ ৩৪ হাজার মেমোরি কার্ড জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বুধবার (১২ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ চালান জব্দ করা হয়।

শুক্রবার (১৪ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এয়ারফ্রেইট বিভাগের উপপরিচালক সানজিদা খানম।

তিনি জানান, গত ১২ অক্টোবর গোপন সংবাদ ভিত্তিতে বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সের কুরিয়ার ইউনিটে টিম ফ্লাই বার্ড এক্সপ্রেস সার্ভিস লিমিটেডের পণ্যাগারে তল্লাশি চালিয়ে ৬৬টি প্যাকেট মেমোরি কার্ড উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্যাকেটগুলোতে ৪৩ হাজার পিস ৮ জিবি, ৩৩ হাজার ৫০০ পিস ১৬ জিবি, ৫২ হাজার ৫০০ পিস ৩২ জিবি এবং ৫ হাজার ৪০০ পিস ৬৪ জিবিসহ মোট এক লাখ ৩৪ হাজার ৪০০ পিস মেমোরি কার্ড পাওয়া যায়। এর বাজারমূল্য প্রায় ৩ কোটি ১৬ লাখ টাকা। এ সময় চার কর্মচারীকে আটকের পর জিজ্ঞাসাবাদ করলে আগেও এ ধরনের পণ্য চোরাচালানের কথা স্বীকার করেন।

তাদের বিরুদ্ধে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় শুল্ক গোয়েন্দারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status