ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
যে কারণে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান মাহি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 13 October, 2022, 12:44 PM

যে কারণে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান মাহি

যে কারণে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান মাহি

বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি প্রধামন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন। এই ইচ্ছার কথা জানিয়ে বুধবার (১২ অক্টোবর) ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি।

পোস্টে মাহি লিখেছেন, ‌‘একদিন আমি গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করব। তাকে জড়ায় ধরে একটা ছবি তুলব ইনশাআল্লাহ।’

এমন পোস্ট দিয়ে তিনি এক নম্বর দিয়ে দিয়ে লিখেছেন, ‌‘প্রেগন্যান্সি উইশ নাম্বার’। তার এই স্ট্যাটাস দেখে বোঝা যাচ্ছে সন্তান জন্মের আগে আরও কিছু ইচ্ছার কথা প্রকাশ করবেন।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর মা হওয়ার কথা তার ফেসবুকের মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেন মাহি।

গত বছর ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এর আগে ২০১৬ সালে জমকালো আয়োজনে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি।

২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রথম সিনেমা ‘ভালোবাসার রঙ’ দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন মাহি। এরপর বেশ কিছু আলোচিত সিনেমা উপহার দেন এ নায়িকা। সম্প্রতি এফডিসিতে ‘বুবুজান’ সিনেমার শুটিংয়ে অংশ নেন মাহি।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status