ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
হামজাকে পেতে হলে দুই বছর অপেক্ষা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 13 October, 2022, 12:42 PM

হামজাকে পেতে হলে দুই বছর অপেক্ষা

হামজাকে পেতে হলে দুই বছর অপেক্ষা

লিস্টার সিটি থেকে ধারে ওয়াটফোর্ডে খেলছেন। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর স্বপ্ন আরও বড়। একদিন ইংল্যান্ড জাতীয় দলের জার্সি গায়ে জড়াবেন। এরই মধ্যে বাংলাদেশ দলেও খেলার আগ্রহের কথা বলেছেন প্রবাসী এ ফুটবলার। তাঁর আগ্রহের কারণে এরই মধ্যে লিস্টার সিটিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অতীতে চিঠির উত্তর না দিলেও এবার জবাব দিয়েছে ইংলিশ ক্লাবটি। তাতে হামজাকে পাওয়ার ব্যাপারে আশার আলোও বেড়ে গেল।

জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদও বেশ ইতিবাচক। মঙ্গলবার ন্যাশনাল টিমস কমিটির মিটিং শেষে হামজাকে পাওয়া প্রসঙ্গে বাফুফের এই সহসভাপতি বলেন, 'এর আগে আমরা তাঁকে (হামজা) পাওয়ার জন্য যে চিঠি দিয়েছিলাম, তার রিপ্লাই পাইনি। তবে অতি সম্প্রতি আমরা রিপ্লাই পেয়েছি। তারা (লিস্টার সিটি) আমাদের চিঠি রিসিভ করেছে। গতানুগতিক উত্তর দিয়েছে। তারা বলেছে ভবিষ্যতে জানাবে।'


বাংলাদেশি বংশোদ্ভূত হামজা আগামী নভেম্বরে ঢাকায় আসছেন। দাদার বাড়ি সিলেটে যাবেন তিনি। তখনই হয়তো তাঁর সঙ্গে ছোটখাটো একটা আলোচনা করে ফেলবে বাফুফে। তবে ২৫ বছর বয়সী এ মিডফিল্ডারের মূল ফোকাস এখন ইংল্যান্ড জাতীয় দলে খেলা। ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের জার্সিতে সাত ম্যাচ খেলেছিলেন বলেই মূল দলে খেলার স্বপ্নটা এখনও দেখছেন। সেটা ইঙ্গিত করে কাজী নাবিল বলেন, 'প্রথমত আপনি চিন্তা করে দেখেন, সে যে সাক্ষাৎকার দিয়েছে, সেখানে তার মূল লক্ষ্য ইংল্যান্ড জাতীয় দলে খেলার কথা বলেছে। সে কিন্তু আবার বলেছে, বাংলাদেশের হয়ে খেলতে পারলে, সেটা তার জন্য সম্মানের হবে। আমরাও ওপেন আছি। যে কোনো সময় যদি তাদের কাছে ইতিবাচক উত্তর পাওয়া যায়, তাহলে আমরাও আলোচনার জন্য তৈরি আছি। হামজা আমাদের জন্য গৌরবের বিষয়। সে বিশ্বের নামকরা ক্লাবে খেলছে। সে খেলতে চাইলে আমরা অবশ্যই তাকে স্বাগত জানাব। আমি মনে করি এটা আমাদের দেশের ফুটবলের জন্য আরও ভালো হবে। জাতীয় দলও শক্তিশালী হবে।'


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status