বিআইজেএফ'র নতুন কমিটিকে স্মার্ট টেকনোলজিসের শুভেচ্ছা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 3 October, 2022, 12:05 PM
বিআইজেএফ'র নতুন কমিটিকে স্মার্ট টেকনোলজিসের শুভেচ্ছা
বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) ২০২২-২০২৪ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টিমুখ করিয়েছে তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম শীর্ষ বাণিজ্যিক প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।
রাজধানীর কারওয়ান বাজারের সফটওয়্যার টেকনোলজি পার্ক ভিশন ২০২১-এর সম্মেলন কেন্দ্রে রবিবার রাতে এক সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানে স্মার্ট বিআইজেএফ গঠনে আরো নিবিড় সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি দেন প্রতিষ্ঠানটির পরিচালক জাফর আহমেদ ও মার্কেটিং ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী সুজন।
এসময় স্মার্ট টেকনোলজিস লিমিটেডের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার মাহফুজুর রহমান মুকুলসহ তার টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে বিআইজেএফ নব নির্বাচিত সভাপতি নাজনীন নাহার বেগম বলেন, বিআইজেএফ-এর শুরু থেকেই প্রতিটি কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নতুন নেতৃত্বকে প্রথম শুভেচ্ছা জানিয়ে আসছে স্মার্ট টেকনোলজিস। এবারও তার ব্যতিক্রম হয়নি। আমরা আশা করছি এই সম্পর্ক উভয়ের জন্যই সমৃদ্ধি বয়ে আনবে।
সাধারণ সম্পাদক সাব্বিন হাসান বলেন, আমরা এবার বিআইজেএফ-কে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। আশা করছি, স্মার্ট টেকনোলজিস সেই যাত্রায় স্মার্ট ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি খাতের নানা গঠনমূলক বিষয়ে আলোচনা হয়। আলোচনায় উঠে আসে তথ্যপ্রযক্তি খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়টিও। প্রস্তাব আসে কীভাবে এই খাতকে আরো এগিয়ে নিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখা যায় সেই বিষয়েও।
আলোচনায় অংশ নেন যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম , কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, প্রকাশনা ও গবেষণা সম্পাদক আসাদুজ্জামান এবং নির্বাহী সদস্য এনামুল করিম ও এস. এম ইমদাদুল হক।