|
শমশের নগর বিমানবন্দর চালুর দাবি প্রবাসীদের
কাতার প্রতিনিধি
|
![]() শমশের নগর বিমানবন্দর চালুর দাবি প্রবাসীদের যাত্রী সেবা দিয়ে বিমান বন্দরটি চালু হলে এটিকে কেন্দ্র করে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় আরও বেশি দেশি-বিদেশি পর্যটক বাড়বে বলে ধারণা প্রবাসীদের। প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার উল্লেখযোগ্য সংখ্যক মানুষ জন ইউরোপ, আমেরিকা, কানাডা ও মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন। এই অঞ্চলের প্রবাসীদের যাত্রীসেবা দিয়ে বিমানবন্দর টি চালুর দাবিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান প্রবাসীরা। বর্তমানে হেলিকপ্টার ও বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানগুলোকে এই বিমানবন্দরে ব্যবহার করতে দেখা যায়। প্রবাসীদের দাবি, সময় এখন বদলেছে, তাই বিমানবন্দরটি চালু করা জরুরি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
