ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
নন্দীগ্রামে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 28 September, 2022, 5:31 PM

নন্দীগ্রামে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

নন্দীগ্রামে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

"পর্যটনে নতুন ভাবনা" এই প্রতিপাদ্য কে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৮ সেপ্টেম্বর, সকাল সাড়ে ১০টায় নন্দীগ্রাম উপজেলা পরিষদ সভাকক্ষ ভদ্রাবতীতে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি'র বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল আশরাফ জিন্নাহ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আক্তার বানু, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন প্রাং, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আক্তার, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবে সভাপতি আব্দুল বারিক, সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রউফ, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মোঃ শরিফুল ইসলাম, ডিজিএম পল্লি বিদ্যুৎ নন্দীগ্রাম মোঃ সিদ্দিকুর রহমান, তথ্য কর্মকর্তা উলফাত তাবাসসুম প্রমুখ।

অপরদিকে, আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২২ এবং বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২২  উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা য় ছিলেন, নন্দীগ্রাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু তাহের।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status