বাংলাদেশ প্রেসক্লাব কালীগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন ও আলোচনা সভা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 14 September, 2022, 2:30 PM
বাংলাদেশ প্রেসক্লাব কালীগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন ও আলোচনা সভা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধনকৃত(যার রেজিঃ নঃ-৯৮৭৩৬/১২) গণমাধ্যমকর্মীদের সংগঠন।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খানের নেতৃত্বে দেশব্যাপী কমিটি গঠন করা হচ্ছে এরই ধারাবাহিকতায় লালমনিরহাটের কালীগঞ্জে বাংলাদেশ প্রেসক্লাবের কমিটি গঠন,অনুমোদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার তুষভান্ডার রুপসা অফিসে আয়োজিত এক সভায় উপস্থিত সংবাদকর্মীদের সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার সভাপতি এস আর শরিফুল ইসলাম রতন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে কালীগঞ্জ উপজেলা শাখার ৯ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন প্রদান করেন ।
কমিটিতে সভাপতি হিসেবে দৈনিক সংবাদের লালমনিরহাট প্রতিনিধি মনিরুজ্জামান সরকার ও সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক বাংলাদেশ বুলেটিনের উপজেলা প্রতিনিধি সহিদুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে।
অনুষ্ঠানটি রংপুর সংবাদের সাহানুর রহমানের সঞ্চালনায় দৈনিক সংবাদ এর জেলা প্রতিনিধি মনিরুজ্জামান সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুল ইসলাম রতন।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাবের জেলা শাখার প্রচার সম্পাদক মাসুদ রানা রাশেদ, সহঃ যুগ্ম সাধারণ সম্পাদক সাহিদ বাদশা বাবু, জেলা শাখার কোষাধ্যক্ষ হেলাল কবির, নির্বাহী সদস্য সাধন চন্দ্র রায়, দপ্তর সম্পাদক নিয়ন দুলালসহ জেলা কমিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি এম এ হান্নান সরকার , যুগ্ম সাধারণ সম্পাদক সাহানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান রুবেল,অর্থ সম্পাদক সাজু মিয়া,দপ্তর সম্পাদক প্রশান্ত কুমার রায়, প্রচার সম্পাদক মনজুরুল ইসলাম,কার্যকরী সদস্য আতিকুল ইসলাম।
কমিটি গঠন শেষে বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার পক্ষ থেকে নব গঠিত কমিটিকে সংগঠনের ব্যানার,ফরম,স্টিকার তুলে দেওয়া হয়।