ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
নন্দীগ্রাম থানা পুলিশের অভিযানে জুয়া ও মাদক মামলায় গ্রেফতার-১০
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 14 September, 2022, 2:28 PM

নন্দীগ্রাম থানা পুলিশের অভিযানে জুয়া ও মাদক মামলায় গ্রেফতার-১০

নন্দীগ্রাম থানা পুলিশের অভিযানে জুয়া ও মাদক মামলায় গ্রেফতার-১০

বগুড়ার নন্দীগ্রামে জুয়া, মাদক ও পরোয়ানামূলে ১০জনকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন এর নির্দেশনায় এসআই মোঃ চান মিয়া, এএসআই মোঃ মামুনুর রশিদ, এএসআই মোঃ মিন্টুর রহমান, এএসআই মোঃ রেজেক আলী ও এএসআই মোঃ আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ ই সেপ্টেম্বর বিকেল সাড়ে  ৪ ঘটিকার সময় নন্দীগ্রাম থানাধীন ৫নং ভাটগ্রাম ইউপির অর্ন্তগত কল্যাণনগর গ্রামস্থ জনৈক শ্রী মিঠুন চন্দ্র প্রাং (৩০) পিতা-মৃত সুদেব চন্দ্র এর দক্ষিণ দুয়ারী ইটের তৈরী টিন সেট ঘরের ভিতরে অভিযান পরিচালনা করিয়া জুয়া খেলার অপরাধে আসামী শ্রী মিঠুন চন্দ্র প্রাং (৩৫) পিতা-শ্রী সুদেব চন্দ্র প্রাং, সাং-কল্যাণনগর, শ্রী লিটন কুমার (২১) পিতা- শ্রী লব চন্দ্র প্রামানিক, সাং-কল্যাণনগর (পূর্বপাড়া), শ্রী বাসুদেব কুমার (২৫) পিতা-শ্রী নিখিল চন্দ্র, শ্রী সহদেব চন্দ্র প্রাং (২২) পিতা-শ্রী সুনিল চন্দ্র প্রাং, শ্রী উজ্জল চন্দ্র প্রাং (২৬)পিতা-শ্রী উপিন চন্দ্র,  শ্রী অন্তর চন্দ্র (২২) পিতা-শ্রী অখিল চন্দ্র প্রাং, শ্রী মানিক চন্দ্র প্রাং (২৩) পিতা-শ্রীচরন চন্দ্র প্রাং সকলের সাং-কল্যাণনগর হিন্দুপাড়া, থানা-নন্দীগ্রাম, জেলা-বগুড়াগণদেরকে গ্রেফতার করেন।

অন্যদিকে এসআই মোঃ রেজাউল করিম সঙ্গীয় এএসআই মোঃ মামুনুর রশিদ, এএসআই মোঃ রেজেক আলী সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে একই তারিখে রাত্রী সাড়ে ৮ ঘটিকার সময় নন্দীগ্রাম থানাধীন ৫নং ভাটগ্রাম ইউপির অর্ন্তগত কুন্দারহাট বাসষ্ট্যান্ড হইতে ভাটগ্রাম গামী পাকা রাস্তার উপর জনৈক মোঃ আঃ রাজ্জাক এর ঔষধের দোকানের সামনে অভিযান পরিচালনা করিয়া আসামী মোঃ নুরুল ইসলাম (৫০) পিতা-মোঃ নাজিম উদ্দিন সাং-ভাটগ্রাম, মোঃ আবু রায়হান (৩৯) পিতা-মোঃ আঃ জলিল জিল্লুর রহমান, সাং-ভাটগ্রাম পূর্বপাড়া উভয় থানা-নন্দীগ্রাম, জেলা-বগুড়াদ্বয়কে ৭ (সাত) পুড়িয়া ওজন ০.৭(শূণ্য দশমিক সাত) গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেন। আসামীদ্বয়ের বিরুদ্ধে পূর্বে একটি করে মাদক মামলা রুজু আছে।

অপরদিকে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আশরাফুল আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী মোঃ বাচ্চু মিয়া (৫৫) পিতা-মৃত রমেশ, সাং-কৈডালা থানা-নন্দীগ্রাম, জেলা-বগুড়াকে গ্রেফতার করেন।

আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status