ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
বিচ্ছিন্ন করা হয়েছে গয়েশ্বরের বাড়ির গ্যাস সংযোগ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 13 September, 2022, 12:12 AM

বিচ্ছিন্ন করা হয়েছে গয়েশ্বরের বাড়ির গ্যাস সংযোগ

বিচ্ছিন্ন করা হয়েছে গয়েশ্বরের বাড়ির গ্যাস সংযোগ

টানা ৩০ মাস বিল বাকি থাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়ির গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) রায়েরবাজারের শেরেবাংলা সড়কে গয়েশ্বরের বাড়িতে অভিযান চালিয়ে সংযোগটি বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

চলতি বছরের জুলাই পর্যন্ত (৩০ মাস) পৌনে দুই লাখ টাকার বকেয়া বিলের কারণে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের বাসায় সাতটি ডবল বার্নার রয়েছে। যেগুলোর জন্য বকেয়া বিল ছিল ১ লাখ ৭০ হাজার ৩৬৮ টাকা। তিনি ২০২০ সালের জানুয়ারি মাসে সর্বশেষ বিল জমা দিয়েছেন। চলতি বছরের জুলাই পর্যন্ত (৩০ মাস) কোনো বিল পরিশোধ না করলেও নিয়মিত চুলাগুলো ব্যবহার করছেন তিনি।

জরিমানাসহ বকেয়া পরিশোধ করলে আবারও সংযোগটি দেওয়া হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status