ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
রেডমি এ১ স্মার্টফোন এক চার্জে সচল থাকবে ৩০ দিন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 10 September, 2022, 4:50 PM

রেডমি এ১ স্মার্টফোন এক চার্জে সচল থাকবে ৩০ দিন

রেডমি এ১ স্মার্টফোন এক চার্জে সচল থাকবে ৩০ দিন

স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমির সাব-ব্র্যান্ড রেডমি তাদের নতুন ফোন বাজারে এনেছে। ফোনটির মডেল রেডমি এ১। দাবি করা হচ্ছে, ফোনটি একবার চার্জে টানা ৩০ দিন স্ট্যান্ডবাই মোডে সচল থাকবে। এতে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে।



রেডমির নতুন এই ফোনে রয়েছে ৬.৫২ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। ফোনটির ডিসপ্লে রেজুলেশন ৭২০ বাই ১৬০০ পিক্সেল। মিডিয়াটেক হেলিও এ২২ চিপসেটের ব্যবহার হয়েছে ফোনটিতে।


এন্ট্রি লেভেলের ডিভাইসটিতে আছে ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি রম। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে বাড়িয়ে নেওয়া যাবে। অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে গুগলের অ্যান্ড্রয়েড ১২।


ডুয়েল রিয়ার ক্যামেরা সেটাপ থাকছে রেডমির নতুন এই ফোনে। ৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের পাশাপাশি একটি ০.৩ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর থাকবে। সেলফিপ্রেমীদের জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।


৫০০০ এমএএইচ ব্যাটারির রেডমির নতুন ফোনে রয়েছে ১০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। তিনটি কালারে বাজারে পাওয়া যাচ্ছে এ ফোন। ফোনটির বাজার মূল্য ৮০ ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার ৭০০ টাকা।


একনজরে রেডমি এ১ এর স্পেসিফিকেশন


ডিসপ্লে: ৬.৫২ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে

প্রসেসর: মিডিয়াটেক হেলিও এ২২

র‍্যাম: ২ জিবি

স্টোরেজ: ৩২ জিবি

ব্যাক ক্যামেরা: ৮ মেগাপিক্সেল

ফ্রন্ট ক্যামেরা: ৫ মেগাপিক্সেল

ব্যাটারি: ৫০০০ এমএএইচ

চার্জিং: ১০ ওয়াট

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status