ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
শেখ হাসিনার সঙ্গে দেখা করতে না দেওয়ায় ক্ষুব্ধ মমতা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 8 September, 2022, 10:01 PM

শেখ হাসিনার সঙ্গে দেখা করতে না দেওয়ায় ক্ষুব্ধ মমতা

শেখ হাসিনার সঙ্গে দেখা করতে না দেওয়ায় ক্ষুব্ধ মমতা

ভারতে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে না দেওয়ার মোদি সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কলকাতায় একটি রাজনৈতিক সভায় দাঁড়িয়ে মমতা বলেন, শেখ হাসিনা আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু বিজেপি সরকার সেটা করতে দেয়নি। মনে হচ্ছে, বিজেপি সরকার শেখ হাসিনার সঙ্গে আমার সাক্ষাৎ নিয়ে ‘চিন্তিত’।

তিনি বলেন, শেখ হাসিনার সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক। অথচ, বিজেপি সরকার শেখ হাসিনার সফরে অংশ নিতে আমন্ত্রণ জানায়নি।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, যখনই আমাকে কোনো বিদেশি দেশে আমন্ত্রণ জানানো হয়, মোদি সরকার আমাকে বাধা দেওয়ার চেষ্টা করে। মোদি সরকার কেনো বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আমার দেখা করা নিয়ে এত চিন্তিত!

মমতা বলেন, বিজেপি ভয় পেয়েছে। সে কারণেই তৃণমূলকে আটকানোর চেষ্টা করছে।

এর আগে, গত ৫ সেপ্টেম্বর শেখ হাসিনাও মমতার সঙ্গে নয়াদিল্লিতে দেখা করতে না পারায় হতাশা প্রকাশ করেছেন।

তিনি বলেন, মমতা সঙ্গে আমার সম্পর্ক রাজনীতির ঊর্ধ্বে। তিনি আমার বোনের মতো। আমি এবার দিল্লিতে তার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। কিন্তু সেটা হচ্ছে না।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া, ওয়ান ইন্ডিয়া

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status