ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ‘জেএমসি মিডিয়াবাজ-ফল ২০২২’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 8 September, 2022, 10:04 PM

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ‘জেএমসি মিডিয়াবাজ-ফল ২০২২’

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ‘জেএমসি মিডিয়াবাজ-ফল ২০২২’

শিক্ষার্থীদের ব্যবহারিক ও অনুশীলন ভিত্তিক শিক্ষা পদ্ধতিতে অভ্যস্ত করে তুলতে এবং অনুপ্রেরণা যোগাতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের উদ্যোগে প্রতিবারের মতো ‘জেএমসি মিডিয়াবাজ - ফল ২০২২’ আয়োজন করা হয়। গতকাল ৭ সেপ্টেম্বর আশুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে দিনব্যাপি বর্ণাঢ্য এই আয়োজন অনুষ্ঠিত হয়।

‘মোবাইল কমিউনিকেশনস’ বিষয়কে প্রাধান্য দিয়ে এইবারের জেএমসি মিডিয়াবাজ আয়োজনে জাতীয় পর্যায়ের মোবাইল ফটোগ্রাফি প্রতিযোগিতা, মোবাইল সাংবাদিকতা প্রতিযোগিতা, কর্মশালা, আলোচনা সভা, সাংস্কৃতিক আয়োজনসহ নানাবিধ কার্যক্রমের মাধ্যমে আয়োজনটি উদযাপন করে শিক্ষার্থীরা।

‘জেএমসি মিডিয়াবাজ - ফল ২০২২’ আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম. লুৎফর রহমান। এছাড়া বিশেষ অতিথিবৃন্দের মধ্যে ডিআইইউ’র উপদেষ্টা প্রফেসর উজ্জ্বল কুমার চৌধুরি, মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর এ.এম.এম. হামিদুর রহমান এবং সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের বিভাগীয় প্রধান আফতাব হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজনের শুরুতেই ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক ও মোবাইল সাংবাদিকতার প্রশিক্ষক ড. আব্দুল কাবিল খানের পরিচালনায় বর্তমান যুগে মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরিতে মোবাইলের ব্যবহার প্রসঙ্গে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। এছাড়া রিভারাইন পিপুল সংস্থার প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক শেখ রোকন ও স্টুডিও ইয়েলো সামথিং লিমিটেডের পরিচালক রাকা নওশীন নোয়ার-এর উপস্থিতিতে জাতীয় মোবাইল সাংবাদিকতা প্রতিযোগিতার বিজয়ী ঘোষণা ও পুরস্কার বিতরণী আয়োজন করা হয়। ডিআইইউ শিক্ষার্থী ইকবাল হোসেন ও মিথুন মজুমদার-এর যৌথ পরিচালনার মোবাইল তথ্যচিত্রকে এই বিভাগে সেরা তথ্যচিত্র হিসেবে ঘোষণা করা হয়। এছাড়া সেরা তিনজনকে পুরস্কৃত করার পাশাপাশি, মোট ১০টি মোবাইল তথ্যচিত্রকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

জাতীয় মোবাইল ফটোগ্রাফি প্রতিযোগিতার বিচারক হিসেবে আয়োজনে অংশগ্রহণ করেন বিডি নিউজ টুয়েন্টিফর ডট কমের হেড অফ নিউজ ফটোগ্রাফি মোস্তাফিজ মামুন ও দৈনিক প্রথম আলো’র স্টাফ ফটোজার্নালিস্ট সাবিনা ইয়াসমিন। এই বিভাগে চৌধুরি রাহুল ইবনে আজাদ, মো: সেলিম হোসাইন ও ইফতেখার ইসলাম মুন্না এই আয়োজনের দেশসেরা মোবাইল ফটোগ্রাফার হিসেবে অতিথিদের নিকট হতে পুরস্কার গ্রহণ করে। দিনব্যাপি এই আয়োজনের আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের টাইমসের টিম লিড সাব্বির আহমেদ ও দৈনিক বাংলার সিনিয়র মিডিয়া জার্নালিস্ট সুদিপ্ত সালাম।

মোবাইল নির্ভর ভবিষ্যত সাংবাদিকতা ও মিডিয়ার ব্যবহারের আলোকপাত করতে আগত অতিথিবৃন্দ ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজক বিভাগ হতে উচ্ছ্বাস প্রকাশ করে।




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status