|
সম্রাটের সহযোগী খালেদও মুক্তি পেলেন
নতুন সময় ডেস্ক
|
![]() সম্রাটের সহযোগী খালেদও মুক্তি পেলেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক সুভাষ কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সন্ধ্যায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় জামিন পান খালেদ। ঢাকার বিভাগীয় বিশেষ বিচারিক আদালত থেকে এ জামিন পান তিনি। সুভাষ কুমার ঘোষ বলেন, সন্ধ্যায়ই খালেদের জামিনের কাগজ ঢাকা কেন্দ্রীয় কারাগারে আসে। পরে তাকে কারা হেফাজত থেকে মুক্তি দেয়ার প্রক্রিয়া শুরু হয়। রাত ১০টার দিকে তিনি বিএসএমএমইউ হাসপাতাল থেকে ছেড়ে যান। কিছুদিন আগে চিকিৎসার জন্য কাশিমপুর কারাগার থেকে উনাকে বিএসএমএমইউতে নেয়া হয়। এ দফায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় জামিন পেলেন খালেদ। এ নিয়ে তার বিরুদ্ধে করা সাতটি মামলাতেই জামিন পেলেন তিনি। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
