ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
২১ শতকের শেষে বাংলাদেশের জনসংখ্যা হবে ৮ কোটি ১০ লাখ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 2 September, 2022, 12:55 PM

২১ শতকের শেষে বাংলাদেশের জনসংখ্যা হবে ৮ কোটি ১০ লাখ

২১ শতকের শেষে বাংলাদেশের জনসংখ্যা হবে ৮ কোটি ১০ লাখ

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ২১ শতকের শেষে বাংলাদেশের জনসংখ্যা ৮ কোটি ১০ লাখ হবে। বৃহস্পতিবার (১ আগস্ট) জাতীয় সংসদে তিনি এ কথা জানিয়েছেন।


এম এ মান্নান বলেন, 'একটি বিষয় বিশেষ লক্ষণীয় যে, বাংলাদেশে জনসংখ্যার বার্ষিক গড় বৃদ্ধির হার ধারাবাহিকভাবে কমছে। ১৯৮১ সালে এ হার ছিল ২ দশমিক ৮৪ শতাংশ, ১৯৯১ সালে ছিল ২ দশমিক ০১ শতাংশ, ২০০১ সালে ১ দশমিক ৫৮ শতাংশ, ২০১১ সালে ১ দশমিক ৪৬ শতাংশ ও সর্বশেষ ২০২২ সালে এটি কমে দাঁড়িয়েছে ১ দশমিক ২২ শতাংশে।'


অর্থাৎ, আমরা দেখতে পাই বিগত ৪৮ বছরে দেশের জনসংখ্যা বৃদ্ধির গতির হার উল্লেখযোগ‌্য পরিমাণে ও ক্রমান্বয়ে কমেছে।

 

বিশ্ববিখ্যাত ল্যানসেট গবেষণা সংস্থার সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা এই শতকের মাঝামাঝি পর্যন্ত বেড়ে পরে আবার কমতে শুরু করবে এবং ২১ শতকের শেষে দেশের জনসংখ্যা দাঁড়াবে ৮ কোটি ১০ লাখে। অর্থাৎ বর্তমান জনসংখ্যার তুলনায় অর্ধেক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status