ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
সরকারি অফিসে জানালার পর্দা সরানোর নির্দেশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 23 August, 2022, 11:54 AM

সরকারি অফিসে জানালার পর্দা সরানোর নির্দেশ

সরকারি অফিসে জানালার পর্দা সরানোর নির্দেশ

জ্বালানি সাশ্রয়ে অফিস সময়ে যাতে দিনের আলো ব্যবহার করা যায় সেজন্য সরকারি অফিসগুলোতে জানালার পর্দার ব্যবহার কমিয়ে আনার নির্দেশনা দেওয়া হয়েছে।  


সোমবার (২২ আগস্ট) ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা যখন সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে অংশ নেন তখন সব পর্দা সরানো হয়েছিল।


প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে এতে সভাপতিত্ব করেন। সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষ থেকে মন্ত্রী ও সংশ্লিষ্টরা অংশ নেন।


বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, সরকারি অফিসগুলোতে… (জানালার পর্দার দিকে তাকিয়ে) আমি বুঝলাম না এগুলো কেন। আমরা কিন্তু কেবিনেট মিটিংয়ে সময় পর্দা নামানো ছিল, সব পর্দা তুলে দিয়েছি। অর্ধেকও লাগে না (লাইট)। সেটা নির্দেশনাতে ছিল সরকারি অফিসগুলোতে কোথাও পর্দা টাঙানো থাকবে না। লাইট যত সম্ভব কম, এয়ারকুলার যত সম্ভব কম ব্যবহারের নির্দেশনা ছিল।


বুধবার (২৪ আগস্ট) থেকে সরকারি ও স্বায়ত্বশাসিত অফিস সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয় এই বৈঠকেই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status