ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
বোরো ফসল রক্ষায় রাণীশংকৈলে আলোক ফাঁদ কার্যক্রমের প্রদর্শন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 29 April, 2026, 11:16 AM

বোরো ফসল রক্ষায় রাণীশংকৈলে আলোক ফাঁদ কার্যক্রমের প্রদর্শন

বোরো ফসল রক্ষায় রাণীশংকৈলে আলোক ফাঁদ কার্যক্রমের প্রদর্শন

ক্ষতিকারক পোকার উপস্থিতি সনাক্তকরণে কৃষকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় "আলোক ফাঁদ কার্যক্রম" এর প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে উপজেলার বারঘরিয়া এলাকায়  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বোরো মৌসুমে এ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহিদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেনসহ স্থানীয় কৃষকরা।

এ সময় কৃষকদের উদ্দেশ্যে উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, কৃষক যেন কোনোভাবে ক্ষতির সম্মুখীন না হন, সে বিষয়ে কৃষি বিভাগ সব সময় সজাগ রয়েছে। চলতি বোরো মৌসুমে কারেন্ট পোকাসহ বিভিন্ন ক্ষতিকর পোকা যাতে ফসলে আক্রমণ করতে না পারে, সে জন্য কৃষকদের সচেতন করতে উপজেলার বিভিন্ন ব্লকে এ আলোক ফাঁদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রতি সপ্তাহের মঙ্গলবার বা বুধবার নিয়মিতভাবে এ কার্যক্রম পরিচালিত হয়ে থাকে, যাতে কৃষকরা সময়মতো ক্ষতিকর পোকার উপস্থিতি সম্পর্কে জানতে পারেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন।

স্থানীয় কৃষকরা জানান, আলোক ফাঁদের মাধ্যমে ক্ষতিকর পোকার উপস্থিতি দ্রুত শনাক্ত করা সম্ভব হলে ফসল রক্ষা সহজ হবে এবং উৎপাদনও বাড়বে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status