ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
পূজার জন্মদিনে সেই প্রযোজককে নিয়ে নতুন গুঞ্জন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 20 August, 2022, 12:23 PM

পূজার জন্মদিনে সেই প্রযোজককে নিয়ে নতুন গুঞ্জন

পূজার জন্মদিনে সেই প্রযোজককে নিয়ে নতুন গুঞ্জন

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে চিত্রনায়িকা পূজা চেরির সম্পর্কের অবনতির পর থেকেই তাকে সহযোগিতা করছেন আমেরিকা প্রবাসী ব্যবসায়ী ও চলচ্চিত্র প্রযোজক মোহাম্মাদ মিজানুর রহমান। এমন গুঞ্জন ঢালিউডের বাতাসে ভাসছে বহুদিন।


বিভিন্ন সময় ‘নায়ক’ সিনেমার প্রযোজককে পূজাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিতে দেখা যায়। সেসব পোস্টে পূজার প্রশংসায় পঞ্চমুখ থাকেন মিজানুর।


এদিকে আজ ২০ আগস্ট চিত্রনায়িকা পূজার জন্মদিনের প্রথম প্রহরেই ফেসবুকে নায়িকাকে নিয়ে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন প্রযোজক। মোহাম্মাদ মিজানুর রহমানের সেই স্ট্যাটাস ঘিরে নানা গুঞ্জন চাউর হয়েছে। পাঠকদের জন্য আলোচিত সেই স্ট্যাটাসটি তুলে ধরা হলো।


প্রিয় পূজারী,

ভালোবাসা নিও।

শ্রাবণের দিন শেষ হয়েছে ক্ষণকাল আগে। তবুও বৃষ্টিভেজা কদমফুলের স্নিগ্ধতায় ভরে আছে প্রকৃতি। সময়ের আবর্তে বৃষ্টির ফোঁটাগুলো ধীরে ধীরে কুয়াশায় পরিণত হবে। হয়ে যাবে আরও কোমল। ঠিক তোমার মতো, মায়াময়। তোমার নিষ্পাপ চোখের ঘোর লাগা চাহনি যে কারও মনমন্দিরে দোলা দেবে, এটা নিশ্চিত! মনে হবে, আহা! যদি জনম জনম তোমার ওই মায়াবী চোখে চোখ রেখেই কাটানো যেত!


মায়াবীনি, জানো কী-

আজ রাতের আকাশে পূর্ণিমার চাঁদ হাসছে, তারারা সব ঝিকিমিকি আলো দিচ্ছে। নদীর ঢেউ কলকলিয়ে বলছে, ‘তার বুকে তোমার নুপুর পরা পা ধরে রাখার সৌভাগ্য যেন হাজার বার পায়!’

আজ ঘাসের ডগার যে শিশির বিন্দুগুলো সূর্যের আলোয় স্নান করছে, তাও তোমার জন্য। রোজ যে রক্তিম কৃষ্ণচূড়া ফোটে, তাও তোমার মতোই উজ্জ্বল।

আজ মেঘের ফাঁকে রূপালি চাঁদ উঁকি দিয়ে বলছে, ‘রাজ্যের যতো আলো সবই তোমার জন্য! কারণ, এই দিনে তুমি পৃথিবী আলোকিত করেছো!’


তাই আমিও গানের ভাষায় বলছি,

‘আমার পূজার ফুল, ভালোবাসা হয়ে গেছে

তুমি যেন ভুল বুঝো না!

আমি মালা গেঁথে রেখেছি পরাবো তোমায়

তুমি যেন ছিঁড়ে ফেলো না।’

শুভ জন্মদিন প্রিয় পূজারী।

ভালো থেকো, সবসময়, আজীবন।


দীর্ঘ এই স্ট্যাটাসটি ফেসবুকে পূজাকে ট্যাগ করেছেন মিজানুর।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status