ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
সাত বছর পর বাংলাদেশে আসছে কোহলি-রোহিতরা
চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশে আসবে ভারত দল।
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 18 August, 2022, 12:25 PM

সাত বছর পর বাংলাদেশে আসছে কোহলি-রোহিতরা

সাত বছর পর বাংলাদেশে আসছে কোহলি-রোহিতরা

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশে আসে ভারত। সেই বছরের বিশ্বকাপ শেষে বাংলাদেশে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এসে ২-১ ব্যবধানে সিরিজ হারের লজ্জা নিয়ে যায় বিরাট কোহলি, রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনির দল।


এরপর ২০১৬ সালে আরেকবার বাংলাদেশে আসলেও সেটি ছিল এশিয়া কাপের উপলক্ষ্য হিসেবে। অবশেষে ৭ বছর পর আবারও দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে কোহলি-রোহিতরা। চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশে টেস্ট ও ওয়ানডে খেলার জন্য আসবে ভারত।


আইসিসির প্রকাশিত ভবিষ্যৎ সূচি পরিকল্পনায় বাংলাদেশে ভারতের এই সফরের নিশ্চয়তা পাওয়া যায়। তবে এই সফরে কেবল টেস্ট নয় ওয়ানডে সিরিজও খেলবে দুই দল।


সফরে বাংলাদেশ-ভারত দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলবে। ভারত এই বছর বাংলাদেশে সফর করার পর ২০২৪ সালে টাইগাররা যাবে ভারতে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status