শিক্ষা সমাজ উন্নয়ন ও মানবিক সেবায় কাজ করতে হবে: ইউসুফ খাঁন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 13 August, 2022, 10:29 PM
শিক্ষা সমাজ উন্নয়ন ও মানবিক সেবায় কাজ করতে হবে: ইউসুফ খাঁন
কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয় হলরুমে সীতাকুণ্ড যুব প্রগতিশীল ফাউন্ডেশন (সীযুপ্রফা) এর নবীন বরন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৩ আগস্ট, বিকাল ৪ টার সময় সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. জাকির হোসেন এর সভাপতিত্বে ও আকবর শাহ এর সঞ্চানালয়ে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সদস্য সচিব সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে যুবসমাজের উন্নয়ন প্রয়োজন। সমাজ পরিবর্তনে ভূমিকা রাখতে হলে যুবসমাজকে দক্ষ ও যোগ্য করে তুলতে হবে। শিক্ষা সমাজ উন্নয়ন ও মানবিক সেবায় কাজ করতে হবে যুবসমাজের।
প্রধান আলোচক ছিলেন কুমিরা আবাসিক বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয় এর প্রিন্সিপাল মো. নাসির উদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন আলাউদ্দিন চৌধুরী ও সার্জেন্ট(অবঃ) মজিবুর রহমান। বক্তব্য রাখেন শেখ আলফাজ ও রিয়াজউদ্দীন প্রমুখ।